Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

আত্মহত্যা করেছেন বাবা, তার আগেই লাঠি দিয়ে পিটিয়েছিল দুই মেয়ে! মধ্যপ্রদেশে ভয়াবহ ঘটনা

তাঁর মৃত্যুর মাত্র কদিন পর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হতেই শোরগোল শুরু হয়েছে। দেখা যাচ্ছে, ওই ব্যক্তিকেই মারধর করছেন নিজের মেয়েরা, আর পা চেপে ধরে স্ত্রী!

আত্মহত্যা করেছেন বাবা, তার আগেই লাঠি দিয়ে পিটিয়েছিল দুই মেয়ে! মধ্যপ্রদেশে ভয়াবহ ঘটনা

ছবি ভিডিও থেকে সংগৃহীত

শেষ আপডেট: 11 March 2025 17:31

দ্য ওয়াল ব্যুরো: গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছিলেন ব্যক্তি। পুলিশ জেনেছিল পারিবারিক অশান্তির জেরে এই ঘটনা ঘটিয়েছেন তিনি। কিন্তু তাঁর মৃত্যুর মাত্র কদিন পর সোশ্যাল মিডিয়ায় (Social Media) একটি ভিডিও ভাইরাল হতেই শোরগোল শুরু হয়েছে। তাতে দেখা গেছে, ওই ব্যক্তিকেই মারধর করছেন (Beaten) নিজের দুই মেয়ে, আর পা চেপে ধরে স্ত্রী! এরপরই তাঁদের কড়া শাস্তির দাবি তোলা হয়েছে। যদিও এই ভিডিও সত্যতা দ্য ওয়াল যাচাই করেনি।

মধ্যপ্রদেশের মোরেনার বাসিন্দা ছিলেন হরেন্দ্র। তাঁর মৃত্যুর পর পুলিশকে প্রতিবেশীরা জানিয়েছিলেন, প্রায় প্রতিদিনই স্ত্রীর সঙ্গে ঝামেলা হত তাঁর। একসঙ্গে থাকতে চাইতেন না কেউ। কয়েকদিন আগে দুই মেয়ের বিয়ে দিয়েছিলেন হরেন্দ্র। তারপরই নাকি স্ত্রী তাঁর থেকে ডিভোর্স চেয়েছিলেন। প্রতিবেশীদের দাবি, এই ঘটনার পরই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন হরেন্দ্র। পারিবারিক অশান্তির কারণেই তাঁকে প্রাণ দিতে হয়েছে বলে অভিযোগ করা হয়। 

এই পরিস্থিতির মধ্যেই বর্তমানে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, হরেন্দ্রকে বেধড়ক মারধর করছেন তাঁরই দুই মেয়ে এবং একজন তাঁর পা চেপে ধরে আছেন। দাবি, যারা মারছেন তারা হরেন্দ্রর দুই মেয়ে আর পা চেপে রয়েছেন স্ত্রী! ভিডিওয় দেখা যাচ্ছে, হরেন্দ্রকে লাঠি দিয়ে মারছে দুই মেয়ে। তিনি নিজেকে বাঁচাতে চাইলেও পারছেন না কারণ স্ত্রী তাঁর পা চেপে রয়েছেন। 

পুলিশ অবশ্য এখনও এই ভিডিও নিয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি। তাঁরা শুধু জানিয়েছে, হরেন্দ্রর ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ রয়েছে আত্মহত্যার কথা। এবার কী কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন, তা তদন্তসাপেক্ষ। তবে ভিডিওর বিষয়টি তাঁরা খতিয়ে দেখছেন বলেও জানিয়েছেন। 


```