Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

সম্পত্তির জন্য বৃদ্ধা মাকে বেধড়ক মার, রক্ত চুষে খাওয়ার চেষ্টা মেয়ের! ভাইরাল ভিডিও

ভিডিওতে দেখা যাচ্ছে, এক মহিলা তাঁর নিজের মাকে কামড়ে দিচ্ছেন, রীতিমতো চিৎকার করে বলছেন, তিনি তাঁর রক্ত ​​পান করবেন।

সম্পত্তির জন্য বৃদ্ধা মাকে বেধড়ক মার, রক্ত চুষে খাওয়ার চেষ্টা মেয়ের! ভাইরাল ভিডিও

ভাইরাল ভিডিও থেকে নেওয়া

শেষ আপডেট: 1 March 2025 21:17

দ্য ওয়াল ব্যুরো: নিজের বয়স্ক মাকেই (Mother) নির্মমভাবে মারের (Beaten) অভিযোগ উঠল মেয়ের (Daughter) বিরুদ্ধে। লাগাতার অত্যাচারের জেরে যন্ত্রণায় কাতরালেও নিস্তার মেলেনি তাঁর, উল্টে অত্যাচার আরও বেড়ে যায়। বারবার হাতজোড় করে রেহাই দেওয়ার মিনতি করলেও লাভ কিছুই হয়নি। মায়ের চুল টেনে ধরে চরও মারা হচ্ছে। এমনকি কামড়েও দেওয়া হয় বলে অভিযোগ। সম্প্রতি এমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হয়েছে। যা সামনে আসতেই শুরু চর্চা।

ঘটনাটি হরিয়ানার (Haryana) হিসারের। ভিডিওতে দেখা যাচ্ছে, এক মহিলা তাঁর নিজের মাকে কামড়ে দিচ্ছেন, রীতিমতো চিৎকার করে বলছেন, তিনি তাঁর রক্ত ​​পান করবেন। পাশাপাশি চুল টেনে ধরে একেরপর এক চড় ও বেধড়ক মারধরের ছবি সামনে এসেছে। 

ভিডিওটি ভাইরাল হওয়ার পর মহিলার ভাই অমরদীপ সিং পুলিশের কাছে অভিযোগ জানান, তাঁর বোন জোর করে মাকে বন্দী করে রেখেছে এবং সম্পত্তি নিজের নামে হস্তান্তর করার জন্য মানসিক ও শারীরিকভাবে হেনস্থা করা হচ্ছে।  

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে হিসারের আজাদ নগরের মডার্ন সাকেত কলোনির বাসিন্দা রীতা নামে পরিচিত ওই মহিলা তাঁর মা নির্মলা দেবীর সঙ্গে বিছানায় বসে আছেন। সেখানেই হাউহাউ করে কাদতে দেখা যাচ্ছে মাকে। এরপর আচমকাই মাকে বকাঝকা করার পর, রিতা তাঁর পায়ে জোরে আঘাত করে। মা যাতে কোনওভাবেই চেঁচাতে না পারেন সে কারণে তাঁর উরুতে জোরে কামড় বসিয়ে দেয়। 

ভিডিওতে অভিযুক্ত মেয়েকে বলতে শোনা যায়, এটা খুবই মজার। আমি এখন তোমার রক্ত ​​পান করব। মা নির্মলা দেবীকে জানায় রীতা। এরপরই মায়ের পায়ে কামড় বসিয়ে দেয় সে। মা চিৎকার করে উঠলেই রীতা তাঁর চুল ধরে টেনে নামিয়ে দেন এবং ফের মারধর শুরু করেন। চিৎকার করে বলতে থাকেন "তুমি কি চিরকাল বেঁচে থাকবে?"

ভাই অমরদীপ সিংয়ের অভিযোগ, দুই বছর আগে স্থানীয় রাজগড়ের বাসিন্দা সঞ্জয় পুনিয়াকে বিয়ে করেছিল বোন। কিন্তু কিছুদিন পরেই সে বাপের বাড়ি ফিরে আসে। এরপর থেকে রীতা মাকে সম্পত্তি লিখিয়ে দেওয়ার জন্য চাপ দিতে থাকে। 

এর আগে কুরুক্ষেত্রে একটি পারিবারিক সম্পত্তি বিক্রি করে ৬৫ লক্ষ টাকা নিজের পকেটে নিয়েছিলেন রীতা। তারপর থেকেই মাকে তাঁর নিজের বাড়িতেই বন্দী করে রাখে। কারণ মায়ের বাড়িও নিজের নামে লিখিয়ে নিতে চেয়েছিল সে। মা তা দিতে অস্বীকার করায় মাথায় খুন চেপে যায় মেয়ের।


```