Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দিনেদুপুরে লখনউয়ে দলিত কিশোরীকে গণধর্ষণ, গুলি মেরে এক অভিযুক্তকে পাকড়াও করল পুলিশ

দিনেদুপুরে লখনউয়ে এক দলিত কিশোরীকে গণধর্ষণ করল ৫ দুষ্কৃতী। পুলিশ গুলি চালিয়ে এক অভিযুক্তকে পাকড়াও করে।

দিনেদুপুরে লখনউয়ে দলিত কিশোরীকে গণধর্ষণ, গুলি মেরে এক অভিযুক্তকে পাকড়াও করল পুলিশ

প্রতীকী ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 12 October 2025 11:17

দ্য ওয়াল ব্যুরো: লখনউয়ে ফের নৃশংস গণধর্ষণ। শনিবার বানতারার আমবাগান এলাকায় একাদশ শ্রেণির এক দলিত পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ ওঠে। গ্রেফতার করা হয়েছে চার অভিযুক্তকে।

১৬ বছরের ওই কিশোরী শনিবার দুপুরে এক পরিচিতের সঙ্গে বাইকে করে দিদির বাড়ি যাচ্ছিল। পথে বানতারা এলাকার এক আমবাগানের কাছে পেট্রল পাম্পের পাশে তারা কিছুক্ষণ কথা বলার জন্য থামে। সেই সময় পাঁচজন অজ্ঞাতপরিচয় যুবক হঠাৎ তাদের ঘিরে ধরে। কিশোরীর ওই সঙ্গীকে মারধর করে তাড়িয়ে দেয়। এরপর ওই কিশোরীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ।

ওই পাঁচ দুষ্কৃতী তাঁকে হুমকিও দেয়, কাউকে কিছু জানালে মেরে ফেলা হবে। কোনওমতে বাড়িতে ফোন করে দিদির স্বামীকে গোটা ঘটনার কথা জানায় সে। তারপরই থানায় অভিযোগ দায়ের হয়।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পর দ্রুত তদন্ত শুরু করে। কৃষ্ণনগর এলাকার সহকারী পুলিশ কমিশনার বিকাশ কুমার পাণ্ডে জানিয়েছেন, একাধিক দল গঠন করে অভিযুক্তদের খোঁজ শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই দু’জন অভিযুক্তকে শনাক্ত করে গ্রেফতার করেছেন আধিকারিকরা।

রাতের দিকে আরও খবর আসে যে, কয়েকজন অভিযুক্ত হারোনি রেলওয়ে স্টেশনের কাছে লুকিয়ে রয়েছে। পুলিশ তল্লাশি চালালে এক বাইকে থাকা দুই সন্দেহভাজন পালানোর চেষ্টা করে এবং পুলিশের দিকে গুলি চালায়। পাল্টা গুলিতে অভিযুক্ত ললিত কাশ্যপ বিদ্ধ হয়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছেন পুলিশ আধিকারিকরা।

অন্যদিকে, আরেক অভিযুক্ত মেরাজকেও আলাদা অভিযানে গ্রেফতার করেছে পুলিশ। বাকি এক অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। বানতারা থানার অফিসার রানা রাজেশ কুমার জানিয়েছেন, নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষা হয়েছে। বিস্তারিত তদন্ত চলছে।


```