Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্ল

সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি

২০২২ সালে কলকাতা হাইকোর্ট সরকারি কর্মীদের পক্ষে রায় দিয়েছিল। জানানো হয়েছিল, ডিএ রাজ্য সরকারের কর্মীদের অধিকার। কর্মীরা কেন্দ্রীয় হারে তা পাওয়ার যোগ্য। 

সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 26 August 2025 11:28

দ্য ওয়াল ব্যুরো: আবারও হতাশা গ্রাস করল মামলাকারীদের। কারণ সুপ্রিম কোর্টে (Supreme Court) ফের পিছিয়ে গেল ডিএ মামলার (DA Case Hearing) শুনানি। মঙ্গলবার এই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও তা হয়নি। সেপ্টেম্বর মাসের শুরুতে ফের শুনানি হওয়ার সম্ভাবনা। 

২০২২ সালে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) সরকারি কর্মীদের পক্ষে রায় দিয়েছিল। জানানো হয়েছিল, ডিএ রাজ্য সরকারের কর্মীদের অধিকার। কর্মীরা কেন্দ্রীয় হারে তা পাওয়ার যোগ্য। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। তবে সেখানেও ধাক্কা খেতে হয় রাজ্যকে (State Govt)। শীর্ষ আদালত নির্দেশ দেয়, রাজ্যকে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মেটাতে হবে। তার জন্য ৬ সপ্তাহ সময়ও দিয়েছিল আদালত। কিন্তু রাজ্য আরও সময় চায়। এই আবহেই সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি চলছিল। মঙ্গলবার তা আবার পিছিয়ে গেল।

এই মামলার আগের শুনানিতে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, বকেয়া ডিএ-র টাকা মিটিয়ে দেওয়ার ব্যাপারে একটি কমিটি গঠন করা হয়েছে। কত টাকা বকেয়া রয়েছে, রাজ্য সরকারি কর্মচারীদের কত টাকা প্রাপ্য তা হিসাব কষে বের করতে হবে। কলকাতা হাইকোর্ট তা সরকারকে জানায়নি। সুতরাং তাদের আরও দু’মাস সময় দেওয়া হোক। কিন্তু সুপ্রিম কোর্ট এখনও এই ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেয়নি। তবে প্রশ্ন তোলা হয়েছিল, দিল্লি কিংবা চেন্নাইয়ে কর্মরত পশ্চিমবঙ্গ (West Bengal) সরকারের কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএ পেলে, রাজ্যের কর্মীরা কেন বঞ্চিত?

অগস্ট মাসেই সুপ্রিম কোর্টে সঞ্জয় কারোল ও প্রশান্ত মিশ্রর বেঞ্চে টানা কয়েকদিন ডিএ মামলার শুনানি হয়েছিল। তবে মাঝে বেশ কয়েকদিন বিরতির পর মঙ্গলবার বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে শুনানির তালিকায় ছিল এই মামলা। এর আগে গত ১২ তারিখের মামলার শুনানিতে রাজ্য সরকারের পক্ষে ফের বক্তব্য পেশ করার কথা ছিল। কিন্তু রাজ্য সরকারের আইনজীবী কপিল সিবল অন্য মামলায় ব্যস্ত থাকার কারণে ওই দিন উপস্থিত থাকতে পারেননি। বিচারপতিরা তখন ২৬ অগস্ট পরবর্তী শুনানির দিন ধার্য করেন। কিন্তু এদিনও মামলার শুনানি হবে কিনা তা নিয়ে ধন্দ ছিল।

কেন? তার কারণ, এবারের শুনানিতে বেঞ্চের দ্বিতীয় বিচারপতির পরিবর্তন হয়েছে। প্রশান্ত মিশ্রর জায়গায় এসেছেন সন্দীপ মেহতা। যদিও তিনি এর আগে বিচারপতি সঞ্জয় কারোলের সঙ্গে ডিএ মামলা শুনেছিলেন। কিন্তু বিচারপতি মিশ্রর মতো মামলার খুঁটিনাটি সম্পর্কে তাঁর ধারণা কম। 


```