Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সাইবার হামলা ইউরোপের একাধিক বিমানবন্দরে, সতর্কতা জারি করল এয়ার ইন্ডিয়া

সাইবার হামলায় ইউরোপের একাধিক বিমানবন্দরের চেক-ইন ও বোর্ডিং সিস্টেম বিপর্যস্ত। যাত্রীদের ওয়েব চেক-ইন সম্পূর্ণ করার পরামর্শ দিল এয়ার ইন্ডিয়া।

সাইবার হামলা ইউরোপের একাধিক বিমানবন্দরে, সতর্কতা জারি করল এয়ার ইন্ডিয়া

ইউরোপের বিমানবন্দরের ছবি

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 20 September 2025 19:12

দ্য ওয়াল ব্যুরো: ইউরোপের একাধিক বিমানবন্দরে সাইবার হামলা। সমস্যায় শয়ে শয়ে যাত্রী। ব্যাপক সমস্যা চেক-ইন এবং বোর্ডিং সিস্টেমে। পরিস্থিতি সামাল দিতে বিমানবন্দর কর্তৃপক্ষ এবং বিভিন্ন এয়ারলাইন্স যাত্রীদের উদ্দেশে একাধিক পরামর্শ ও সতর্কতা জারি করেছে। তালিকায় রয়েছে এয়ার ইন্ডিয়াও।

বিজ্ঞপ্তি জারি করে যাত্রীদের ওয়েব চেক-ইন সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে। লন্ডনের হিথরো বিমানবন্দরও আক্রান্ত হওয়ায় এয়ার ইন্ডিয়া জানিয়েছে, তাদের গ্রাউন্ড স্টাফরা স্থানীয় টিমের সঙ্গে মিলে যাত্রীদের অসুবিধা কমানোর চেষ্টা করছেন।

সংস্থার তরফে সামাজিক মাধ্যম এক্স-এ পোস্ট করে জানায়, 'হিথরোয় থার্ড পার্টি সিস্টেমে সমস্যা রয়েছে, ফলে চেক-ইন প্রক্রিয়ায় দেরি হতে পারে। আমাদের লন্ডন টিম যাত্রীদের ভোগান্তি কমানোর জন্য কাজ করছে।'

এদিন আরও বলা হয়, 'আজ লন্ডন থেকে আমাদের বিমানে যাত্রা করার জন্য নির্ধারিত যাত্রীদের অনুরোধ করা হচ্ছে, বিমানবন্দরে পৌঁছনোর আগে অবশ্যই ওয়েব চেক-ইন সম্পূর্ণ করে নিন। এতে ভ্রমণ প্রক্রিয়া অনেকটাই মসৃণ হবে।'

শনিবারের এই সাইবার হামলার ফলে ইউরোপের একাধিক বিমানবন্দরে উড়ান পরিষেবায় বিঘ্ন ঘটে। যাত্রীদের দীর্ঘ লাইনে দাঁড়াতে হয়, বোর্ডিং প্রক্রিয়া ধীর গতিতে চলে এবং কয়েকটি উড়ান বিলম্বিত হয়। কর্তৃপক্ষ যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করে জানিয়েছে, পরিস্থিতি সামলাতে বিকল্প ব্যবস্থা চালু করার চেষ্টা হচ্ছে শীঘ্রই।

অন্যান্য বিমান সংস্থা ও বিমানবন্দর কর্তৃপক্ষও জানিয়েছে, যত দ্রুত সম্ভব স্বাভাবিক পরিষেবা ফিরিয়ে আনার চেষ্টা চলছে। যাত্রীদের ওয়েব চেক-ইন ব্যবহার করার পাশাপাশি সময়ের আগে বিমানবন্দরে পৌঁছতে এবং নিয়মিত এয়ারলাইন্সের আপডেট অনুসরণ করতে বলা হয়েছে।


```