Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

মণিপুরে কার্ফু, বন্ধ ইন্টারনেট, বিধায়কদের বাড়িতে হামলা, ভাঙচুর-আগুন

দুদিনের জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ করেছে প্রশাসন।

মণিপুরে কার্ফু, বন্ধ ইন্টারনেট, বিধায়কদের বাড়িতে হামলা, ভাঙচুর-আগুন

ইম্ফলের ইমা বাজারে মহিলাদের বিক্ষোভ সভা

শেষ আপডেট: 16 November 2024 18:23

দ্য ওয়াল ব্যুরো: কুকি জঙ্গিদের হাতে ৩ শিশুসহ ৬ মেইতেই সম্প্রদায়ের মানুষের দেহ উদ্ধারের পর নতুন করে উত্তেজনা ছড়াল মণিপুরে। শনিবার একের পর এক দেহ উদ্ধারের ঘটনায় ইম্ফল পূর্ব ও পশ্চিম জেলায় কার্ফু লাগু করা হল। মৃতরা সকলেই মহিলা ও শিশু হওয়ায় এদিন ইম্ফলের ইমা বাজারে মহিলারা বিশাল বিক্ষোভ সভার আয়োজন করেন। রাজ্যের সাতটি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এদিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক নিরাপত্তা বাহিনীকে দ্রুত শান্তি ফেরানোর নির্দেশ দিয়েছে।

উত্তর-পূর্বের ছোট্ট পাহাড়ি রাজ্যের ইম্ফল পশ্চিম, পূর্ব, বিষ্ণুপুর, থৌবল, কাকচিং, কাংপোকপি এবং চূড়াচাঁদপুর জেলায় দুদিনের জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ করেছে প্রশাসন। ইম্ফল উপত্যকার জেলাগুলি থেকে বিভিন্ন হিংসাত্মক খবর এসে পৌঁছচ্ছে। উত্তেজিত জনতা বেশ কয়েক জায়গায় বিধায়কদের বাড়িতে হামলা চালায়। বাড়ির ভিতরে ভাঙচুর চালানো হয়েছে কয়েক জায়গায়।

মারমুখী জনতা সাপাম নিশিকান্ত সিংয়ের বাড়িতে চড়াও হয়ে সদর দরজা ভেঙে দেয়। দরজার বাইরে থাকা নিরাপত্তা রক্ষীর বাঙ্কার গুঁড়িয়ে দেয় তারা। একই জনতা বিধায়ক আরকে ইমোর বাড়িতেও চড়াও হয়। ইম্ফল পশ্চিম জেলার সাগোলবান্দ এলাকায় বিধায়কের বাড়িতে ঢুকে জানালা-দরজা ভাঙচুর করে আসবাবপত্রে আগুন ধরিয়ে দেওয়া হয়। আরও একটি জায়গায় বিক্ষোভ দেখায় স্থানীয় জনতা।


```