Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

ঔরঙ্গজেব ইস্যুতে তপ্ত নাগপুরে কার্ফু জারি! জখম পুলিশকর্মী-সহ ২০ জন

রাতে নাগপুরে (Nagpur) এই ইস্যুতে মহাল এলাকায় বিক্ষোভ দেখাচ্ছিল বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল। সেই বিক্ষোভকে কেন্দ্র করেই গুজব ছড়ায়। যে কারণে সংঘর্ষে জড়ায় দুই গোষ্ঠী।

ঔরঙ্গজেব ইস্যুতে তপ্ত নাগপুরে কার্ফু জারি! জখম পুলিশকর্মী-সহ ২০ জন

অশান্ত নাগপুর

শেষ আপডেট: 18 March 2025 10:22

দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রের ছত্রপতি শম্ভাজিনগর থেকে ঔরঙ্গজেবের সমাধি (Aurangzeb) সরাতে হবে। এই দাবি ঘিরে সোমবার সারাদিনই চর্চায় ছিল মহারাষ্ট্র। রাতে নাগপুরে (Nagpur) এই ইস্যুতে মহাল এলাকায় বিক্ষোভ দেখাচ্ছিল বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল। সেই বিক্ষোভকে কেন্দ্র করেই গুজব ছড়ায়। যে কারণে সংঘর্ষে জড়ায় দুই গোষ্ঠী।

পরিস্থিতি এমনই তৈরি হয় যে, একের পর এক বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয়। ভাঙচুর করা হয় একাধিক গাড়ি, বাড়ি, দোকানও। পরিস্থিতি সামাল দিতে আহত হন ১৫ জন পুলিশকর্মী। তাঁদের মধ্যে রয়েছেন ডিএসপিও। গুরুতর জখম হয়েছেন ৫ জন সাধারণ মানুষও।

লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে সংঘর্ষকারীদের ঠেকাতে তৎপর হয় প্রশাসন। পরিস্থিতি সামাল দিতে আসরে নামেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ও কেন্দ্রীয় মন্ত্রী তথা নাগপুরের সাংসদ নীতিন গডকরিও।

খানিকটা পরিস্থিতি শান্ত হলে ফের যাতে গুজব না ছড়ায় তার জন্য পদক্ষেপ করেছে সাইবার পুলিশও। পুরো এলাকায় ১৬৩ ধারা (Curfew) জারি করা হয়েছে। এখনও পর্যন্ত সংঘর্ষের ঘটনায় ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

ছত্রপতি সম্ভাজিনগরের খুলদাবাদ থেকে মুঘল সম্রাটের সমাধি সরানোর দাবিতে আন্দোলন শুরু করেছে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের মতো হিন্দুত্ববাদী সংগঠন। দাবি মানা না হলে বাবরি মসজিদের মতো পরিণতিরও হুমকি দেওয়া হয়। যে কারণে সমাধিক্ষেত্রের নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি ভিতরে প্রবেশের ক্ষেত্রেও জারি হয় নিষেধাজ্ঞা। কিন্তু তাতেও লাভ হয়নি। পুলিশ মোতায়েন করেও ঠেকানো যায়নি সংঘর্ষ।


```