Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

কাঁওয়ার যাত্রা নিয়ে বচসার জের, ছুটি কাটাতে এসে গুলিবিদ্ধ সিআরপিএফ জওয়ান

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কাঁওয়ার যাত্রার সময়কার পুরনো বিবাদের জেরেই কৃষণকে খুন করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনায় জড়িত সন্দেহে তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

কাঁওয়ার যাত্রা নিয়ে বচসার জের, ছুটি কাটাতে এসে গুলিবিদ্ধ সিআরপিএফ জওয়ান

প্রতীকী ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 2 August 2025 16:49

দ্য ওয়াল ব্যুরো: ছুটি কাটাতে এসেছিলেন নিজের বাড়িতে। কিন্তু কাঁওয়ার যাত্রা চলাকালীন গ্রামেরই কয়েকজন যুবকের সঙ্গে বচসা যে এমন ভয়ানক পরিণতি ডেকে আনবে, তা ভাবেননি সিআরপিএফ জওয়ান কৃষণ কুমার। ২৭ তারিখ রাত গড়াতে না গড়াতেই, বাড়ি ফেরার পথেই গুলিবিদ্ধ হলেন তিনি। সোমবার, ২৮ জুলাই সকালে হরিয়ানার সোনিপতের রাঠধনা গ্রামে মৃত্যু হল তাঁর।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কাঁওয়ার যাত্রার সময়কার পুরনো বিবাদের জেরেই কৃষণকে খুন করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনায় জড়িত সন্দেহে তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় ইন্সপেক্টর লাল সিং জানিয়েছেন, কয়েক দিন আগে গ্রামের ক’জন যুবকের সঙ্গে বচসায় জড়িয়েছিলেন কৃষণ। সেখান থেকেই শত্রুতা তৈরি হয়। কৃষণের সঙ্গে যাঁদের ঝামেলা হয়েছিল, তাদের চিহ্নিত করা গিয়েছে।

সূত্রের খবর, সোমবার ভোরে নিজের বাড়িতে ফিরছিলেন ৩০ বছর বয়সি জওয়ান। সেই সময় পথ আটকায় দুই দুষ্কৃতী। খুব কাছ থেকে গুলি চালানো হয়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন জওয়ান। দুষ্কৃতীরা পালিয়ে যায়। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

বাড়িতে স্ত্রী ও এক সন্তান রয়েছে তাঁর। পরিবারের দাবি, আগেই হুমকি দেওয়া হয়েছিল। স্থানীয় স্তরে বিষয়টি মেটানোর চেষ্টা হলেও শেষরক্ষা হল না।

এই ঘটনার পর স্বভাবতই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্তদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে এবং দুষ্কৃতীদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে।


```