Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতে

বিহারে ভোটের মহড়া, কেন্দ্রীয় মন্ত্রীর ভাগনে খুনের পরেই আরেক মন্ত্রীর মামা গুলিতে জখম

মুজফফরপুরের এমপি রাজভূষণ নিষাদের মামাকে গুলি করে দুষ্কৃতীরা।

বিহারে ভোটের মহড়া, কেন্দ্রীয় মন্ত্রীর ভাগনে খুনের পরেই আরেক মন্ত্রীর মামা গুলিতে জখম

মালিক সাহনি গুরুতর জখম

শেষ আপডেট: 21 March 2025 11:55

দ্য ওয়াল ব্যুরো: বিহারে ভোটের কড়া নাড়া পড়তেই দুষ্কৃতীরাও সক্রিয় হয়ে পড়েছে। বৃহস্পতিবার কলের জল নিয়ে বিবাদের জেরে কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাইয়ের দুই ভাগনের মধ্যে গুলি চলে। তাতে একজনের মৃত্যু হয়। তারপরেই বৃহস্পতিবার রাতে আরেক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা মুজফফরপুরের এমপি রাজভূষণ নিষাদের মামাকে গুলি করে দুষ্কৃতীরা।

প্রথম ঘটনাটি ছিল ভাগলপুরের এবং দ্বিতীয় ঘটনাটি ঘটেছে বেগুসরাইয়ের ছেরিয়া বরাইয়াপুরে। ভোটের মুখে রাজনৈতিক দুর্বৃত্তরা যে অবাধে ঘুরে বেড়াচ্ছে, এসব ঘটনাই তার প্রমাণ। নিষাদের মামার পায়ে দুটি গুলি লেগেছে এবং তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মন্ত্রী মামা মালিক সাহনি গুরুতর জখম হয়েছেন। বেগুসরাইয়ের জেলা হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। ছেরিয়া বরাইয়াপুর থানা এলাকার কুম্ভি গ্রামে গুলিচালনার ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে সাহনি তাঁর দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। তখনই দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। হাসপাতালে সাহনি বলেন, দোকান বন্ধ করে আমি যখন ঘরের পথে ফিরছিলাম, তখন কয়েকজন দুষ্কৃতী পিস্তল হাতে নিয়ে আমাকে তাক করে গুলি চালায়। তখনই আমার পায়ে গুলি ছিটকে এসে লাগে। আমি সংজ্ঞা হারিয়ে পড়ে যাই।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সাহনিকে গুলি করেই দুষ্কৃতীরা পালিয়ে যায়। সাহনি জানিয়েছেন, আমার ছেলের সঙ্গে তারই আগের দিন কয়েকজনের বচসা হয়েছিল। এই খুনের চেষ্টা তারই বদলা বলে তাঁর সন্দেহ। পুলিশ ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি গুলির খোল উদ্ধার করেছে। ঘটনা সূত্রে জানা গিয়েছে, বাইকে চড়ে এসে মোট ৩ দুষ্কৃতী হামলা চালিয়েছিল। তাদের মুখ ঢাকা ছিল। 

পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীদের চিহ্নিত করার পর তাদের আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। যেটুকু জানা গিয়েছে তা হল, দোকান থেকে মুফতে মাল নিতে এসেছিল তারা। কিন্তু ধারে সামগ্রী না বেচতে চাওয়া নিয়ে বচসা বাধে। তা থেকেই গুলি চলেছে বলে পুলিশের সন্দেহ।


```