Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

আদানিদের বিরুদ্ধে বড় দুর্নীতির অভিযোগ! সিবিআই তদন্তের নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট

দিল্লি হাইকোর্ট সিবিআইয়ের পাশাপাশি একইভাবে তদন্তের নির্দেশ দিয়েছে ডিআরআইকেও।

আদানিদের বিরুদ্ধে বড় দুর্নীতির অভিযোগ! সিবিআই তদন্তের নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট

শেষ আপডেট: 19 December 2023 22:41

দ্য ওয়াল ব্যুরো: আদানিদের বিরুদ্ধে বড়সড় অভিযোগ! মঙ্গলবার দিল্লি হাইকোর্ট আদানিদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিল সিবিআইকে। জানা গিয়েছে, আমদানিকৃত কয়লার খরচ ফুলিয়ে-ফাঁপিয়ে দেখিয়েছে আদানি গোষ্ঠী। এই নিয়েই একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল আদালতে। মঙ্গলবার দিল্লি হাইকোর্ট সিবিআইয়ের পাশাপাশি একই নির্দেশ দিয়েছে ডিআরআই তথা ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্সকেও।

উল্লেখ্য, আদানি গোষ্ঠী ছাড়া এসার গ্রুপ-সহ আরবেশ কয়েকটি সংস্থার বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে। সেই সংস্থাগুলির বিরুদ্ধেও একইভাবে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি এক ব্রিটিশ সংবাদমাধ্যমে আদানির কয়লা আমদানি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। তাতে দাবি করা হয়েছে যে, আদানি গোষ্ঠী বিদেশ থেকে ৫০০ কোটি ডলার মূল্যের কয়লা বাজারদরের তুলনায় দ্বিগুণ দামে আমদানি করেছে।

সেই প্রতিবেদনে আরও দাবি করা হয় যে, আদানি গোষ্ঠী কাগজে-কলমে তাঁদের আমদানিকৃত কয়লার খরচ ফুলিয়ে-ফাঁপিয়ে দেখিয়েছে। ইন্দোনেশিয়া থেকে কয়লার জাহাজ ছাড়ার সময় তার যা মূল্য ছিল, ভারতে সেই জাহাজ পৌঁছনোর পরে সেটারই দাম দ্বিগুণ বলা হয়। এদিকে সেই কয়লার দামের ভিত্তিতেই ঠিক হয় বিদ্যুতের মাশুল। অর্থাৎ একথা বলাই যায় যে, এই দুর্নীতির ফল ভুগতে হচ্ছে দেশের সাধারণ নাগরিকদের।

এই নিয়ে দিল্লি হাইকোর্টে আগেই দু’টি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। মঙ্গলবার সেই মামলাগুলির শুনানিতে দিল্লি হাইকোর্টের তরফে সিবিআই ও ডিআরআইকে বিচারপতি তদন্তের নির্দেশ দেন। তদন্তের নির্দেশ দিয়ে সিবিআইকে বিচারপতি বলেন, যদি অভিযুক্ত সংস্থাগুলির বিরুদ্ধে অভিযোগের প্রমাণ মেলে, তাহলে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। এই নির্দেশে আদানি গোষ্ঠী যে খানিক চাপে পড়ল, তা বলাই বাহুল্য।


```