Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Vice Presidential Election: উপরাষ্ট্রপতি নির্বাচন শেষ, চলছে গণনা, ধনকড়ের উত্তরসূরি কে হবেন?

উপরাষ্ট্রপতি পদ থেকে জগদীপ ধনকড়ের ইস্তফার পর থেকেই বিস্তর জলঘোলা হয়েছে। মঙ্গলবার ছিল ধনকড়ের উত্তরসূরি বাছাইয়ের নির্বাচন। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হয়েছে। 

Vice Presidential Election: উপরাষ্ট্রপতি নির্বাচন শেষ, চলছে গণনা, ধনকড়ের উত্তরসূরি কে হবেন?

ধনকড়ের উত্তরসূরি কে হবেন?

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 9 September 2025 19:09

দ্য ওয়াল ব্যুরো: উপরাষ্ট্রপতি পদ থেকে জগদীপ ধনকড়ের ইস্তফার পর থেকেই বিস্তর জলঘোলা হয়েছে। মঙ্গলবার ছিল ধনকড়ের উত্তরসূরি বাছাইয়ের নির্বাচন। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হয়েছে। ইতিমধ্যেই শুরু হয়েছে গণনা। কার দিকে পাল্লা ভারী, ফলাফল জানা যাবে আজই।

এদিন সকালে সংসদ ভবনে পৌঁছে প্রথম ভোট দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ বারের লড়াই এনডিএ সমর্থিত প্রার্থী তথা মহারাষ্ট্রের প্রাক্তন রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন এবং বিরোধী জোট ‘ইন্ডিয়া’র প্রার্থী তথা সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বি সুদর্শন রেড্ডির মধ্যে। লোকসভা ও রাজ্যসভার নির্বাচিত সাংসদদের ভোটে গঠিত নির্বাচকমণ্ডলী এই প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন। মোট ৭৮১ জন সাংসদের মধ্যে আসন শূন্য থাকায় ভোটদাতার সংখ্যা দাঁড়িয়েছে ৭৭০। ফলে জয় নিশ্চিত করতে একজন প্রার্থীকে কমপক্ষে ৩৮৬ ভোট পেতে হবে।

এনডিএ শিবিরে সংখ্যার দিক থেকে বেশ খানিকটা সুবিধা রয়েছে। শাসকজোটের হাতে রয়েছে প্রায় ৪২৫ ভোট। তাতে ওয়াইএসআর কংগ্রেস ও কিছু নির্দল সাংসদের সমর্থন যোগ হলে, সেই সংখ্যা আরও বাড়তে পারে। অন্যদিকে বিরোধী শিবির ‘ইন্ডিয়া’র ঝুলিতে রয়েছে প্রায় ৩২৪ ভোট। তৃণমূল, ডিএমকে, বাম দল-সহ বিভিন্ন আঞ্চলিক দল রেড্ডির পাশে দাঁড়ালেও সংখ্যার বিচারে খানিক পিছিয়ে রয়েছেন তিনি।

এছাড়াও ভোটে অনুপস্থিত থাকছে কেসিআরের ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস) ও নবীন পট্টনায়কের বিজু জনতা দল (বিজেডি)। নির্দল সাংসদদের ভোটও কোন দিকে যাবে, সেটি এখনও স্পষ্ট নয়।

উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট হচ্ছে একক হস্তান্তরযোগ্য পদ্ধতিতে। সাংসদরা ব্যালট পেপারে প্রথম ও দ্বিতীয় পছন্দের প্রার্থীর নাম চিহ্নিত করছেন। যে প্রার্থী সর্বাধিক প্রথম পছন্দের ভোট পাবেন, তাঁকে জয়ী ঘোষণা করা হবে। প্রার্থীরা সমান প্রথম পছন্দের ভোট পেলে গোনা হবে দ্বিতীয় পছন্দের ভোট। এর মধ্যেই নজর থাকছে সম্ভাব্য ক্রস ভোটিংয়ের দিকে।

প্রসঙ্গত, গত জুলাই মাসে অসুস্থতার কারণে পদ ছাড়েন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। তাঁর স্থলাভিষিক্ত হবেন এই নির্বাচনের জয়ী প্রার্থী, যিনি আগামী পাঁচ বছরের জন্য দেশের উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেবেন।


```