Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

কংগ্রেস নাকি বিজেপি? কার দখলে হরিয়ানা, কী হবে জম্মু ও কাশ্মীর বিধানসভার ফল, শুরু হল গণনা

কড়া নিরাপত্তায় মঙ্গলবার ৮টা থেকে ভোট গণনা শুরু হল হরিয়ানা এবং জম্ম-কাশ্মীর বিধানসভায়। গত ১০ বছর হরিয়ানার তখতে বিজেপি। অন্যদিকে এক দশক পর ভোট হয়েছে জম্মু-কাশ্মীরে।

কংগ্রেস নাকি বিজেপি? কার দখলে হরিয়ানা, কী হবে জম্মু ও কাশ্মীর বিধানসভার ফল, শুরু হল গণনা

নরেন্দ্র মোদী ও রাহুল গান্ধী।

শেষ আপডেট: 8 October 2024 08:03

দ্য় ওয়াল ব্যুরো: কড়া নিরাপত্তায় মঙ্গলবার ৮টা থেকে ভোট গণনা শুরু হল হরিয়ানা এবং জম্ম-কাশ্মীর বিধানসভায়। গত ১০ বছর হরিয়ানার তখতে বিজেপি। অন্যদিকে এক দশক পর ভোট হয়েছে জম্মু-কাশ্মীরে। আগামী পাঁচ বছর সংশ্লিষ্ট দুটি বিধানসভা কার দখলে থাকবে, তা নিয়ে কৌতূহল রয়েছে সব মহলে। পদ্ম ও হাতশিবির দু'তরফেরই দাবি, তাঁরাই ক্ষমতায় আসছেন। বস্তুত, লোকসভা ভোটের পর প্রথম বড় কোনও ফল প্রকাশ হতে চলেছে।  

গত শনিবার হরিয়ানা বিধানসভার ভোট গ্রহণ শেষ হওয়ার পরই সামনে এসেছে বুথ ফেরত সমীক্ষার ফল। অধিকাংশ সমীক্ষক সংস্থায়, সংশ্লিষ্ট দু'টি রাজ্যে বিজেপির তুলনায় কংগ্রেসকে এগিয়ে রেখেছে। বুথ ফেরত সমীক্ষা সব সময় যে মিলে যায়, তা নয়। বহু ক্ষেত্রে সম্পূর্ণ উল্টো ফলও দেখা যায়।

সমীক্ষকদের পূর্বাভাস মিলে গেলে দুটি রাজ্যেই কংগ্রেসের জন্য বড় সুখবর হয়ে উঠতে পারে। সমীক্ষকদের দাবি, হরিয়ানায় বিপুল সংখ্যক আসন জিতে এককভাবে সরকার গড়বে কংগ্রেস। অন্যদিকে জম্মু-কাশ্মীরে ন্যাশনাল কনফারেন্সের সঙ্গে যৌথভাবে ক্ষমতায় আসছে হাত শিবির।

এরইমধ্যে বিজেপির এক নেতার দাবি ঘিরে সোমবার রাত থেকেই জম্মু-কাশ্মীরে শোরগোল তৈরি হয়েছে। সোফি ইউসুফ নামে ওই বিজেপি নেতা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সরকার গঠনের আগেই বিজেপির প্রতিনিধিদের মধ্যে থেকে জম্মু ও কাশ্মীরে অনির্বাচিত পাঁচ বিধায়ককে মনোনীত করবেন লেফটেন্যান্ট গভর্নর (উপরাজ্যপাল) মনোজ সিং।

বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল তৈরি হয়েছে। কারণ, ৯০টি আসন বিশিষ্ট জম্মু-কাশ্মীরে সরকার গড়তে হলে দরকার ৪৬টি আসন। এখানে লড়াই মূলত, ন্যাশনাল কনফারেন্স-কংগ্রেস জোট, পিডিপি এবং বিজেপির মধ্যে। ফলাফল ত্রিশঙ্কু হলে গর্ভনরের হাতে থাকা পাঁচটি আসন নির্ণায়কের ভূমিকা নিতে পারে।

অন্যদিকে গত ১০ বছর হরিয়ানার ক্ষমতায় রয়েছে বিজেপি। তার আগে রাজ্যের ক্ষমতায় ছিল কংগ্রেস। এবারে বিজেপি কি হ্যাটট্রিক করতে পারবে নাকি ক্ষমতায় ফিরবে কংগ্রেস, দুপুরের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। 


```