Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

মরতে বসেছিল, সাপের মুখে সিপিআর দিয়ে প্রাণ বাঁচালেন পুলিশকর্মী!

সাপের মুখে মুখ দিয়ে শ্বাস দেওয়ার চেষ্টা করছেন একজন পুলিশ কর্মী, এমন ভিডিও দেখে যে কেউ শিউরে উঠবেন। কিন্তু নেটপাড়ায় পুলিশ কর্মী প্রসংশা কুড়িয়েছেন।

মরতে বসেছিল, সাপের মুখে সিপিআর দিয়ে প্রাণ বাঁচালেন পুলিশকর্মী!

শেষ আপডেট: 26 October 2023 17:16

দ্য ওয়াল ব্যুরো: স্বাস্থ্য পরিষেবায় খুবই প্রচলিত শব্দ সিপিআর। মৃতপ্রায় মানুষের মুখে মুখ দিয়ে শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক করার পদ্ধতি। সাধারণ মানুষকেও চিকিৎসা শাস্ত্রের এই পাঠ জেনে নেওয়ার অনুরোধ করেন চিকিৎসকরা। সম্প্রতি নেটপাড়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যাচ্ছে, মানুষ নন, মৃতপ্রায় সাপকে সিপিআর দিয়ে প্রাণে বাঁচালেন এক পুলিশকর্মী!

শুনতে অবাক লাগলেও, এমন ঘটনাই ঘটেছে মধ্যপ্রদেশে। একটি সাপের মুখে মুখ দিয়ে শ্বাস দেওয়ার চেষ্টা করছেন একজন পুলিশ কর্মী, এমন ভিডিও দেখে যে কেউ শিউরে উঠবেন। কিন্তু নেটপাড়ায় পুলিশ কর্মী প্রসংশা কুড়িয়েছেন। তাঁর সাহসকে কুর্নিশ জানাচ্ছেন নেটিজেনরা।  

জানা গেছে, মধ্যপ্রদেশের নর্দদাপুরম এলাকার পাইপ লাইনের মধ্যে ঢুকে পড়েছিল একটি সাপ। সে ঢুকে পড়ায় বিপদ বাড়ে স্থানীয়দের। কীভাবে সাপ তাড়ানো যায়, সেটাই চিন্তার কারণ উঠেছিল তাঁদের। স্থানীয়রা ওই সাপ তাড়াতে পাইপ লাইনের মধ্যে কীটনাশক ঢেলে দেয়। পেটে কীটনাশক ঢুকে পড়ায়, প্রায় মরতে বসেছিল সাপটি।

সাপের এহেন অবস্থা দেখে তাকে উদ্ধার করে স্থানীয় এক পুলিশকর্মী। তাকে বাঁচাতে সাতপাঁচ না ভেবে সাপটিকে সিপিআর দেন তিনি। ওই পুলিশকর্মীর নাম অতুল শর্মা। তিনি একজন প্রশিক্ষণপ্রাপ্ত সাপ উদ্ধারকারীও বটে। ভিডিওতে দেখা যায়, অচেতন সাপটির মুখে মুখ দিয়ে শ্বাস দিচ্ছেন অতুল।

জ্ঞান ফিরতেই সাপটিকে মাটিতে ছেড়ে দিয়ে গায়ে জল ঢেলে দেন ওই পুলিশকর্মী। অতুল দাবি করেছেন, গত ১৫ বছরে কমপক্ষে ৫০০ সাপ উদ্ধার করেছেন তিনি। যদিও সাপকে সিপিআর দিয়ে জ্ঞান ফেরানো সম্ভব কিনা, তা নিয়ে প্রশ্ন তুলেছেন চিকিৎসকরা। তাঁদের যুক্তি, সাপের জন্য এই পদ্ধতি কার্যকর হয় না। হয়তো কোনওভাবে জ্ঞান ফিরে এসেছিল সাপটির। তবে অতুলের তৎপরতার প্রশংসা করতে কার্পণ্য করছেন না কেউই।


```