Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

মাসের প্রথম দিনই কমল রান্নার গ্যাসের দাম, LPG সিলিন্ডার কত টাকায় পাওয়া যাবে?

গ্যাসের এই নতুন দাম ১ জুন থেকে কার্যকর হয়েছে এবং এর ফলে খরচের বোঝা কিছুটা হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে। 

মাসের প্রথম দিনই কমল রান্নার গ্যাসের দাম, LPG সিলিন্ডার কত টাকায় পাওয়া যাবে?

এলপিজি সিলিন্ডার

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 1 June 2025 08:13

দ্য ওয়াল ব্যুরো: মাসের শুরুতেই দেশের বাজারে এলপিজি সিলিন্ডারের দামে এসেছে বড় ধরনের ছাড়। ১ জুন থেকে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় কমিয়ে ২৫ টাকা ৫০ পয়সা ঘোষণা করা হয়েছে। এর ফলে নতুন দাম দাঁড়িয়েছে ১৮২৬ টাকা। আগের মাস, অর্থাৎ মে মাসেও এই সিলিন্ডারের দাম কমানো হয়েছিল ১৫ টাকা। পরপর দুই মাস বাণিজ্যিক গ্যাসের দাম কমানোর ফলে এখন খানিকটা স্বস্তি পাচ্ছেন ব্যবসায়ীরা।

অন্যদিকে, গৃহস্থালির জন্য ব্যবহৃত ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত থেকে ৮৭৯ টাকা রয়েছে। এই সিলিন্ডারটি সাধারণত পরিবারের রান্নাবান্নায় ব্যবহৃত হয়, যেখানে বাণিজ্যিক সিলিন্ডার ব্যবহার হয় মূলত হোটেল ও রেস্তরাঁগুলোতে।

প্রতি মাসের শুরুতেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত পেট্রোলিয়ামের মূল্য বিবেচনা করে দেশের ওয়েল মার্কেটিং সংস্থাগুলো এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করে। চলতি মাসে তাদের এই মূল্যায়নের ভিত্তিতে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গ্যাসের এই নতুন দাম ১ জুন থেকে কার্যকর হয়েছে এবং এর ফলে ব্যবসায়িক খরচের বোঝা কিছুটা হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে। বেশ কিছু দিন ধরেই আন্তর্জাতিক কাঁচামালের দাম কমছে, যার প্রভাব সরাসরি পড়ছে এলপিজি সিলিন্ডারের বাজার দামে। ওয়েল মার্কেটিং সংস্থাগুলোর নিয়মিত পর্যালোচনা এবং সিদ্ধান্তের মাধ্যমে এই দাম কমা সম্ভব হয়েছে।


```