Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

হরিয়ানায় খুন কংগ্রেস নেত্রী, পরিত্যক্ত স্যুটকেস থেকে উদ্ধার দেহ! কারণ নিয়ে ধোঁয়াশা

রোহতকের কংগ্রেস বিধায়ক ভারত ভূষণ বাত্রার দাবি,  ওই তরুণীর নাম হিমানি নারওয়াল, যিনি কংগ্রেস দলের একজন সক্রিয় কর্মী ছিলেন।

হরিয়ানায় খুন কংগ্রেস নেত্রী, পরিত্যক্ত স্যুটকেস থেকে উদ্ধার দেহ! কারণ নিয়ে ধোঁয়াশা

হিমানি নারওয়ালের ছবি

শেষ আপডেট: 2 March 2025 09:54

দ্য ওয়াল ব্যুরো: হাতে মেহেন্দি, গলায় স্কার্ফ, শরীরে নির্যাতনের চিহ্ন! হরিয়ানার (Haryana) রোহতক (Rohtak) শহরে বাসস্ট্যান্ডের পাশে একটি পরিত্যক্ত নীল স্যুটকেস (Suitcase) থেকে উদ্ধার এক তরুণীর দেহ। প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, তরুণীকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে এবং তারপর প্রমাণ লোপাটের উদ্দেশ্যে দেহটি স্যুটকেসে ভরে বাসস্ট্যান্ডে ফেলে দেওয়া হয়েছে। 

শুক্রবার বিষয়টি জানাজানি হতেই রোহতকের কংগ্রেস (Congress) বিধায়ক ভারত ভূষণ বাত্রার দাবি,  ওই তরুণীর নাম হিমানি নারওয়াল, যিনি কংগ্রেস দলের একজন সক্রিয় কর্মী ছিলেন।  তিনি জানান, হিমানি দলের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় ছিলেন। এছাড়া রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায় অংশ নিয়েছিলেন তিনি। 

সাম্পলা থানার পুলিশ জানিয়েছে, তরুণীকে খুন করে তাঁর দেহ রাস্তায় ফেলে দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। তরুণীর বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে।

এদিকে হিমানিকে নৃশংস খুনের ঘটনায় সরগরম হরিয়ানার রাজনীতি। বিধায়ক বলেন, এই হত্যাকাণ্ডের সঠিক তদন্ত হওয়া দরকার। রাজ্যে আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে, অপরাধীরা পুলিশের ভয় পাচ্ছে না। একই সঙ্গে, হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডা উচ্চ পর্যায়ের এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। 

ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, কয়েক বছর আগে হিমানির বাবা আত্মহত্যা করেছিলেন এবং তাঁর ভাইকেও খুন করা হয়েছিল।  এবার খুন হতে হল হিমানিকে। 


```