Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

অধীর নয়, অভিষেক মনুকে রাজ্যসভার একমাত্র আসনটি ছাড়ল কংগ্রেস, লিখেছিল দ্য ওয়াল

রাজ্যসভার একমাত্র আসনে অধীর চৌধুরীকে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব আদৌ প্রার্থী করবে কি না, তা নিয়ে কৌতূহল ছিল রাজনৈতিক মহলে।

   অধীর নয়, অভিষেক মনুকে রাজ্যসভার একমাত্র আসনটি ছাড়ল কংগ্রেস, লিখেছিল দ্য ওয়াল

অভিষেক মনু সিঙভি।

শেষ আপডেট: 14 August 2024 18:27

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যসভার একমাত্র আসনে অধীর চৌধুরীকে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব আদৌ প্রার্থী করবে কি না, তা নিয়ে কৌতূহল ছিল রাজনৈতিক মহলে। যদিও দ্য ওয়ালে আগেই লেখা হয়েছিল, সেই সম্ভাবনা কম। বরং রাজ্যসভার একমাত্র আসনটিতে বর্ষীয়ান আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভিকে প্রার্থী করা হতে পারে বলেও লেখা হয়েছিল।

বাস্তবে হলও তাই। বুধবার বিকেলে কংগ্রেস সভাপতি, মল্লিকার্জুন খাড়গে তেলঙ্গানা থেকে রাজ্যসভার আসন্ন আসনে কংগ্রেসের প্রার্থী হিসেবে অভিষেক মনু সিঙ্ঘভির নাম ঘোষণা করলেন। 

মুর্শিদাবাদের ৫ বারের সাংসদ অধীর এবার পরাজিত হয়েছেন তৃণমূলের তারকাপ্রার্থী ইউসুফ পাঠানের কাছে। অধীরকে আদৌ পুনরায় পশ্চিমবঙ্গের প্রদেশ সভাপতি করা হবে কিনা, তা নিয়েও এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত জানাননি শীর্ষ নেতৃত্ব। তারপর থেকেই অধীরের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন মহলে কৌতূহল তৈরি হয়েছিল।

এমন আবহে সম্প্রতি নয়াদিল্লিতে নিজের বাসভবনে অধীরের সঙ্গে বৈঠক করেন রাহুল গান্ধী। সূত্রের খবর, সংসদে অধীরের অনুপস্থিতি নিয়ে আক্ষেপও করেন রাহুল। বলেন, "পার্লামেন্টে আপনাকে মিস করছি।"

তখনই কোনও কোনও মহলের তরফে জানানো হচ্ছিল, অধীরকে হয়তো তেলেঙ্গানা থেকে রাজ্যসভা আসনে প্রার্থী করে সংসদে নিয়ে যাওয়া হতে পারে। তা না হলে লোকসভায় বাংলায় অধীরের বিপর্যয়ের পরও কেন একথা বলবেন রাহুল।

তবে বিষয়টিকে এত সরলীকরণ করে দেখা ঠিক হবে না বলে তখনই জানিয়েছিল দ্য ওয়াল। এই সংক্রান্ত ওয়ালের ভিডিও প্রতিবেদনে তার বিস্তারিত উল্লেখও রয়েছে। 

এখন দেখার ফের প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব অধীরের কাঁধেই দেন কিনা শীর্ষ নেতৃত্ব। 


```