
তামিলনাড়ুর শাসকদল ডিএমকে-র পর, এবার কংগ্রেস।
শেষ আপডেট: 4 April 2025 10:47
দ্য ওয়াল ব্যুরো: তামিলনাড়ুর শাসকদল ডিএমকে-র পর, এবার সংসদের দুই কক্ষে পাশ হয়ে যাওয়া ওয়াকফ সংশোধনী বিলকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে দেশের প্রধান বিরোধী দল কংগ্রেস। শুক্রবার কংগ্রেসের রাজ্যসভা সদস্য তথা সাধারণ সম্পাদক জয়রাম রমেশ জানান, খুব শীঘ্রই কংগ্রেস সুপ্রিম কোর্টে এই আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে আর্জি জানাতে চলেছে।
এদিন এক্সবার্তায় রমেশ বলেন, ভারতের জাতীয় কংগ্রেস খুব শীঘ্রই ওয়াকফ বিলের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ জানাতে চলেছে। ভারতের সংবিধানে বর্ণিত যাবতীয় আদর্শ, বিধি এবং সাংবিধানিক নীতি পালনের যা কিছু আছে মোদী সরকার তার উপর আঘাত হানছে। আমরা অত্যন্ত আশাবাদী ও দৃঢ় বিশ্বাসী যে এই আঘাতকে আমরা সর্বতোভাবে রুখে দিতে পারব।
The INC's challenge of the CAA, 2019 is being heard in the Supreme Court.
— Jairam Ramesh (@Jairam_Ramesh) April 4, 2025
The INC's challenge of the 2019 amendments to the RTI Act, 2005 is being heard in the Supreme Court.
The INC’s challenge to the validity of the amendments to the Conduct of Election Rules (2024) is being…
এর আগে কংগ্রেস ২০১৯ সালে সিএএ নিয়ে সুপ্রিম কোর্টে একই ধরনের সাংবিধানিক বৈধতা নিয়ে চ্যালেঞ্জ জানিয়েছিল। শীর্ষ আদালতে তার শুনানিও হয়। আরটিআই সংশোধনী আইন নিয়ে ২০০৫ সালে কংগ্রেস সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিল। তারও শুনানি চলে। ২০২৪ সালের নির্বাচনী বিধি সংস্কারের বৈধতা নিয়েও সুপ্রিম কোর্টের দরজায় খটখটিয়েছিল দেশের সব থেকে প্রাচীন দল। ধর্মস্থানে প্রার্থনা সংক্রান্ত আইনেরও বৈধতা করেছিল দল। এরপর ওয়াকফ সংশোধনী বিল নিয়েও শীর্ষ আদালতের দরজায় যাচ্ছে কংগ্রেস।