Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

অর্থমনর্থম! ২৯০ কোটি নগদ জমিয়ে নোটবন্দির বিরোধিতা, কংগ্রেসকে তুলোধনা বিজেপির

এখনও পর্যন্ত উদ্ধার হওয়া টাকার পরিমান ২৯০ কোটি! চাঞ্চল্যকর এই ঘটনা নিয়ে জাতীয় রাজনীতিতে তুমুল বিতর্কের মধ্যেই নতুন করে উঠে এসেছে সাংসদের নোটবন্দির বিরোধিতা করে লেখা পোস্ট।

অর্থমনর্থম! ২৯০ কোটি নগদ জমিয়ে নোটবন্দির বিরোধিতা, কংগ্রেসকে তুলোধনা বিজেপির

শেষ আপডেট: 10 December 2023 20:18

দ্য ওয়াল ব্যুরো: ২৭০-৮০-৯০...

এ যেন ভোট গণনার থেকেও বেশি উত্তেজক, রোমাঞ্চকর! ঝাড়খণ্ডের কংগ্রেস সাংসদ ধীরজ সাহুর ওড়িশার মদ ফ্যাক্টরিতে সেই শুক্রবার হানা দিয়েছিলেন আয়কর আধিকারিকরা। সেই দিনই প্রকাশ্যে এসেছিল, হাত-শিবিরের রাজ্যসভার সাংসদের ফ্যাক্টরির অফিস ঘরে লোহার তাকে বই রাখার মতো করে ঠেসে রাখা বান্ডিল বান্ডিল নোট। সেই টাকা গুনতে ভিনরাজ্য থেকে আনা হয়েছে ৪০টি মেশিন।

এখনও পর্যন্ত উদ্ধার হওয়া টাকার পরিমান ২৯০ কোটি! চাঞ্চল্যকর এই ঘটনা নিয়ে জাতীয় রাজনীতিতে তুমুল বিতর্কের মধ্যেই নতুন করে উঠে এসেছে সাংসদের নোটবন্দির বিরোধিতা করে লেখা পোস্ট। সেই পোস্ট তুলে এনে বিজেপি এখন কার্যত তুলোধনা করছে কংগ্রেসকে। তিন রাজ্যে হারের পর লোকসভা ভোটের আগে এমন ঘটনায় স্বভাবতই চূড়ান্ত অস্বস্তিতে হাত শিবির। 

শনিবার থেকেই ধীরজের নোটবন্দির বিরোধিতা করার একাধিক পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই নিয়ে এবার বিজেপি নেতা শাহজাদ পুনাওয়ালা রবিবার একহাত নিলেন ঝাড়খণ্ডের সাংসদকে। এক্স হ্যান্ডেল এ তিনি লেখেন, "এবার বুঝতে পারছি ধীরজ সাহু এবং কংগ্রেস কেন নোটবন্দির এতটা বিরোধিতা করেছিলেন।" 

তিনি আরও লেখেন, "দুর্নীতির দোকানে বেইমানির জিনিসপত্র!" একজন এমপি=৫০০ কোটি, তাহলে ৫২ জন সাংসদ= কত? জনসাধারণকে অংক কষতে দিয়েছেন শাহজাদ। তাঁর কথা অনুযায়ী, কংগ্রেস হল আসলে ঘোঁটালার গ্যারান্টি। 

প্রসঙ্গত, ধীরজের বাড়িতে প্রাথমিকভাবে নোট গণনা শুরু করেছিলেন ৩০ জন আধিকারিক এবং ব্যাংক কর্মী। কিন্তু পাহাড় প্রমাণ টাকা দেখার পর ইনকাম ট্যাক্সের তরফ থেকে বিভিন্ন রাজ্য থেকে ৪০টি বড় এবং ছোট টাকা গোনার মেশিন আনানো হয়। নোট গুনতে গিয়ে বেশ কয়েকটি মেশিন ভেঙেও গেছে বলে জানা গেছে। তাতেও গণনা শেষ হচ্ছে না। বাকি টাকা গুনে শেষ করার জন্য আরও কর্মী এবং মেশিন আনানোর কথা ভাবছে আয়কর দফতর, এমনটাই জানা গেছে। কংগ্রেস নেতৃত্ব ইতিমধ্যেই ওই নেতার সঙ্গে দূরত্ব বাড়ালেও লোকসভা ভোটের আগে এমন কাণ্ডে তাঁরা যে অত্যন্ত বিড়ম্বনায় পড়েছেন তা স্পষ্ট।


```