Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

শিখরা পাগড়ি পরতে পারবেন? রাহুলের কথায় ফাঁপরে দল, কংগ্রেসকে কৃপাণ হাতে আক্রমণ বিজেপির

ইন্ডিয়া জোটের অন্যতম শরিক তৃণমূল কংগ্রেসের সাংসদ শত্রুঘ্ন সিনহা পাশে দাঁড়িয়েছেন বিরোধী দলনেতার

শিখরা পাগড়ি পরতে পারবেন? রাহুলের কথায় ফাঁপরে দল, কংগ্রেসকে কৃপাণ হাতে আক্রমণ বিজেপির

রাহুল গান্ধী।

শেষ আপডেট: 10 September 2024 13:01

দ্য ওয়াল ব্যুরো: রাহুল গান্ধীর ফের 'বেফাঁস' মন্তব্যকে কেন্দ্র করে হাতের টেক্কা পেয়ে গিয়েছে বিজেপি। আমেরিকার মাটিতে দাঁড়িয়ে ভারতে ধর্মীয় স্বাধীনতার অধিকার নিয়ে বিতর্কিত মন্তব্য করায় আদাজল খেয়ে নেমে পড়েছেন কেন্দ্রের শাসকদলের নেতারা। বিশেষত ইন্দিরা গান্ধী হত্যাকাণ্ডের প্রায় পর মুহূর্তে রাজধানী দিল্লিসহ দেশজুড়ে শিখ নিধনের কলঙ্ক লেগে থাকা কংগ্রেস দলের নেতার মুখে শিখদের পাগড়ি পরা ও গুরুদ্বারে যাওয়া নিয়ে মন্তব্য করায় কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি।

এর আগে ব্রিটেনে গিয়েও বেশ কয়েকটি সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি-আরএসএস সম্পর্কে বিরূপ মন্তব্য করায় গেরুয়া শিবির বিঁধেছিল বিরোধী দলনেতা রাহুলকে। এবার মার্কিন যুক্তরাষ্ট্র সফরে রাহুল ভারতের সংবিধান স্বীকৃত ধর্মীয় স্বাধীনতার অধিকারের দুরবস্থার কথা তুলে ধরতে গিয়ে শিখদের সম্পর্কে মন্তব্য করেন। ভার্জিনিয়ার হার্নডন-এ এক অনুষ্ঠানে রাহুল বলেন, ভারতের শিখরা পাগড়ি পরতে পারবেন কিনা, তাঁরা গুরুদ্বারে যেতে পারবেন কিনা, তা নিয়েই লড়াই চলছে। শিখদের কাডা (পাগড়ি) পরার অধিকার রক্ষার লড়াই চলছে। ভারত এখন এই ধরনের লড়াইয়ের মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে। শুধু শিখ ধর্ম নয়, সব ধর্মের ক্ষেত্রেই একথা প্রযোজ্য, বলেন রাহুল।

কংগ্রেস সাংসদের মন্তব্যের জবাবে বিজেপির জাতীয় মুখপাত্র আরপি সিং বলেন, ১৯৮৪ সাল। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নৃশংস হত্যাকাণ্ডের পর গণ শিখহত্যা হয়েছিল। শুধুমাত্র দিল্লিতেই ৩০০০ শিখকে হত্যা করেছিল কংগ্রেস কর্মী-সমর্থকরা। শিখদের পাগড়ি খুলে ছিঁড়ে ফেলা হয়েছিল। বহু মানুষের চুল-দাড়ি কেটে দেওয়া হয়েছিল। উনি তো সেই কথার উল্লেখ করলেন না। কারণ তখন কেন্দ্রে কংগ্রেস সরকার ছিল।

আরপি সিং আরও বলেন, ওনার সাহস থাকলে ভারতের বুকে দাঁড়িয়ে একথা বলে দেখান। আমি নিজে ওনার বিরুদ্ধে আদালতে যাব। রাহুল গান্ধীকে কাঠগড়ায় দাঁড় করাব। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেন, এই হল সেই কংগ্রেস, যারা চিরকাল তুষ্টিকরণের রাজনীতি করে গিয়েছে। এরাই শিখ গণহত্যার নায়ক। এখন আমাদের জ্ঞান দিতে এসেছে। রাহুল গান্ধী দৃঢ়ভাবে বলেছিলেন ৪০০ আসন পাবেন। দুঃখের বিষয় হল, ৯৯-তেই থেমে যেতে হয়েছে। সত্যি হচ্ছে, নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেছেন ওনার ঠাকুমার (ইন্দিরা গান্ধী) থেকেও বেশি ভোটে জিতে।

বিদেশে গেলেই রাহুল গান্ধী ভারতের নামে কুৎসা করেন, বদনাম করেন বলে অভিযোগ তুলেছেন আরেক কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং। বিরোধী দলনেতাকে তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ির বিরোধী দলনেতা পদের মর্যাদা রক্ষার কথা স্মরণ করিয়ে দেন। শিবরাজ বলেন, রাহুল গান্ধী বিরোধী দলনেতার মতো একটি দায়িত্বশীল পদে রয়েছেন। অটলজি যখন এই পদে ছিলেন, তখন কোনওদিন বিদেশ সফরে দেশের মর্যাদা ক্ষুণ্ণ করেননি। 
শিবরাজ আরও বলেন, পরপর তিনবার হেরে যাওয়ার পরেও রাহুল গান্ধীর ভিতর থেকে বিজেপি, আরএসএস এবং মোদী বিরোধী আক্রোশ মিটছে না। কারণ ওনার মাথায় এটা ঢুকে বসে আছে। শিবরাজের প্রশ্ন, কারা সংবিধানকে অস্বীকার করেছিল, অপমান করেছিল! কারা জরুরি অবস্থা জারি করেছিল! 

এছাড়াও রাহুলের এই মন্তব্যকে কেন্দ্র করে বিজেপি এমপি প্রবীণ খাণ্ডেলওয়াল, মুখপাত্র প্রদীপ ভাণ্ডারি নিন্দা করেছেন। অন্যদিকে, ইন্ডিয়া জোটের অন্যতম শরিক তৃণমূল কংগ্রেসের সাংসদ শত্রুঘ্ন সিনহা পাশে দাঁড়িয়েছেন বিরোধী দলনেতার। তিনি বলেন, আমার মনে হয় রাহুল যা বলেছেন তা ঠিক।


```