Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

তেজস্বীকে 'মুখ্যমন্ত্রী' মানতে পারে কংগ্রেস, কিছু আসনে বন্ধুত্বপূর্ণ লড়াইয়ের সম্ভাবনা

শুক্রবার থেকে বিহারে প্রচার শুরু করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী ওই দিন বিহারের দুটি সভা করবেন। একটি পাটনায় করা হতে পারে আর একটি হবে বিহারের উত্তরাংশে সীমাঞ্চল বলে পরিচিত এলাকায়।‌

তেজস্বীকে 'মুখ্যমন্ত্রী' মানতে পারে কংগ্রেস, কিছু আসনে বন্ধুত্বপূর্ণ লড়াইয়ের সম্ভাবনা

তেজস্বী যাদব এবং রাহুল গান্ধী

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 23 October 2025 09:40

দ্য ওয়াল ব্যুরো: 'আব কি বার তেজস্বী সরকার' স্লোগানকে সামনে রেখে বিহারে অনেক আগেই প্রচার (Bihar Elections) শুরু করেছে রাষ্ট্রীয় জনতা দল (RJD)। ‌কিন্তু লালু প্রসাদের পুত্রকে মুখ্যমন্ত্রী মুখ হিসাবে মেনে নিতে আপত্তি ছিল কংগ্রেসের (Congress)। ‌বুধবার পাটনায় দু'দলের বৈঠকে এই বিবাদের মীমাংসা হয়েছে বলে দুই পার্টি তরফেই দাবি করা হয়েছে।‌ বৃহস্পতিবার যৌথ সাংবাদিক বৈঠক করে তেজস্বীকেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করবে কংগ্রেস এমনটাই সিদ্ধান্ত হয় বুধবারের বৈঠকে।

পাটনায় ওই বৈঠকটি হয়েছে লালু প্রসাদের বাড়িতে। ‌প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবনে গিয়েছিলেন রাজস্থানের সাবেক মুখ্যমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা অশোক গহলত।‌ আরজেডির পক্ষে ছিলেন তেজস্বী (Tejashwi Yadav)। জানা গিয়েছে ওই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে চার-পাঁচটি পাঁচটি আসনে দুই দলের বন্ধুত্বপূর্ণ লড়াই হবে। কিন্তু বাকি যে আসনে কংগ্রেস এবং আরজেডি প্রার্থী দিয়েছে সেখান থেকে দুপক্ষই বৃহস্পতিবার প্রার্থী পথ ভাগাভাগি করে প্রত্যাহার করে নেবে। বৃহস্পতিবারই মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।

এদিকে, শুক্রবার থেকে বিহারে প্রচার শুরু করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। প্রধানমন্ত্রী ওই দিন বিহারের দুটি সভা করবেন। একটি পাটনায় করা হতে পারে আর একটি হবে বিহারের উত্তরাংশে সীমাঞ্চল বলে পরিচিত এলাকায়।‌বিজেপি যখন প্রধানমন্ত্রীকে ময়দানে নামিয়ে দিচ্ছে তখন বিরোধী জোটের আসন বোঝাপড়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত থমকে ছিল। রাহুল গান্ধী সহ কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব কবে বিহারে প্রচার শুরু করবেন তা এখনও স্পষ্ট নয়।‌

তবে আরজেডি এবং মহাগঠবন্ধনের বাকি শরিক দলগুলি জোর কদমে প্রচার চালিয়ে যাচ্ছে। ‌আরজেডি প্রথম থেকেই দাবি করে আসছে বিরোধী জোট এবার তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী প্রার্থী হিসেবে তুলে ধরে প্রচার করবে। ‌ এই প্রস্তাবে অনেক আগেই সাড়ি দিয়ে দেয় তিন বাম দল সিপিএম, সিপিআই এবং সি পি আই এম এল লিবারেশন। ‌ এই জোটের অপর শরিক বিকাশশীল ইনসান পার্টিও তেজস্বীকে সামনে রেখে লড়াইয়ের বার্তা দেয়।

কিন্তু কংগ্রেস বিষয়টি ঝুলিয়ে রেখেছিল। ‌ তারা আগে আসল সমঝোতা নিয়ে সিদ্ধান্ত দাবি করে। দুই হাজার কুড়ি নির্বাচনে কংগ্রেস ৭০টি আসনে লড়াই করে।‌ জিতেছিল মাত্র উনিশটিতে। হাত শিবির এবার প্রথমেই জানিয়ে দেয় তারা সাতটির বেশি আসনে এবার লড়াই করবে না। ‌ বিনিময়ে তাদের বিজয়ের সম্ভাবনা প্রবল এমন বেশ কিছু আসন দিতে হবে। এই নিয়ে আলোচনা থমকে থাকায় কংগ্রেস এবং আরজেডি দু পক্ষই বেশ কিছু আসনে প্রার্থী দিয়েছে। ‌ তার মধ্যে উল্লেখযোগ্য পাটনার অদূরে গঙ্গার অপর পাড়ে বৈশালী জেলায় কংগ্রেস ও আরজেডির প্রার্থীরা মনোনয়ন জমা দেন।‌ বৈশালী আরজেডির শক্ত ঘাঁটি। ‌কংগ্রেসের কৌশল ছিল, সেখানে দলের প্রার্থী লালু প্রসাদ, তেজস্বী সমর্থন পেয়ে জিতে যাবেন।

বুধবার রাতের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বৈশালীর আসন গুলি বন্ধুত্বপূর্ণ লড়াই হবে। ‌ ফলে শেষ পর্যন্ত কংগ্রেসের স্বপ্নপূরণ হওয়ার সম্ভাবনা কম। বুধবার পর্যন্ত ছয়টি আসনে আরজিডি এবং কংগ্রেস উভয় দলের প্রার্থী রয়েছে। চারটি আসনে সিপিআই এবং আরজেডির প্রার্থীরা আছেন। ‌

অন্যদিকে একটি আসনে তেজস্বী দলের সঙ্গে লড়াই হচ্ছে বিকাশশীল ইনসান পার্টির।‌ মনে করছে বৃহস্পতিবার বিকালের পর পরিস্থিতি বদলে যেতে পারে। দলগুলির আলোচনার ভিত্তিতে অনেক প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিতে পারেন।


```