Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

মোদীকে সংবিধান তুলে দেখিয়ে সমঝে দিলেন রাহুল, সরকারকে বিঁধতে ইন্ডিয়া জোটের 'দশ বাণে' শান

রাহুলের দাবি, এই সরকার মানসিকভাবেই চাপের মধ্যে আছে।

মোদীকে সংবিধান তুলে দেখিয়ে সমঝে দিলেন রাহুল, সরকারকে বিঁধতে ইন্ডিয়া জোটের 'দশ বাণে' শান

সোমবার সংসদে রাহুল গান্ধী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শেষ আপডেট: 24 June 2024 15:11

দ্য ওয়াল ব্যুরো: অষ্টাদশ লোকসভার সদস্য হিসেবে শপথ নেওয়ার দিনই মোদী-রাহুল দ্বৈরথের সাক্ষী থাকল দেশ। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন শপথ নিতে যাচ্ছিলেন, তখন নিজের আসন থেকে রাহুল গান্ধী তাঁকে সংবিধানের একটি বই দেখান। এই দৃশ্যের ভিডিও ভাইরাল হতে বেশি সময় নেয়নি।

এদিন লোকসভা বসার আগেই সংসদ চত্বরে গান্ধী মূর্তির পাদদেশে সংবিধান হাতে নিয়ে বিশাল বিক্ষোভ দেখান বিরোধী সাংসদরা। সংবিধান দীর্ঘজীবী হোক, সংবিধান বাঁচাও, গণতন্ত্র বাঁচাও স্লোগান ছিল তাঁদের মুখে। এ বিষয়ে রাহুল বলেন, প্রধানমন্ত্রী মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংবিধানকে বিপন্ন করার যে চেষ্টা চালাচ্ছেন, তা আমরা বরদাস্ত করব না। তাই আমরা শপথ নেওয়ার সময় সংবিধান হাতে রেখেছিলাম। আমাদের স্পষ্ট বার্তা, এমন কোনও শক্তি নেই যা ভারতের সংবিধানকে ছুঁতে পারে।

কংগ্রেস সাংসদ লোকসভা বসার দিনেই ওয়ানাডের এমপি পদ থেকে ইস্তফা দেন। তিনি এদিন এই বিশেষ অধিবেশনে কংগ্রেস সহ বিরোধীদের কর্মসূচিও বাতলে দেন। যাতে স্পষ্ট তৃতীয় মোদী সরকার আগামী পাঁচবছর ধরে খুব শান্তিতে দিন কাটাতে পারবে না। সংসদে সরকারপক্ষকে চাপে রাখতে ইন্ডিয়া জোটের 'দশ দফা' কর্মসূচির কথাও এদিন জানিয়ে দেন রাহুল।

আগামী ১৫ দিন ধরে বিরোধী জোট নিট-ইউজি ২০২৪ তো বটেই, এছাড়াও তাপপ্রবাহে মৃত্যুমিছিল, কাশ্মীরে জঙ্গি হামলা ইত্যাদি বিষয় নিয়ে মোদীকে চেপে ধরবে। রাহুলের দাবি, এই সরকার মানসিকভাবেই চাপের মধ্যে আছে। নরেন্দ্র মোদী এখন তাঁর সরকার বাঁচাতেই ব্যস্ত থাকবেন।

রাহুলের দশ বাণের মধ্যে রয়েছে, ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা, রেলযাত্রীদের দুর্দশা, প্রশ্নফাঁস, দুধ, খাদ্যশস্য-মশলা, গ্যাস বাজারের মূল্যবৃদ্ধি, দাবানল, জলসঙ্কট প্রভৃতি নিয়ে সরকারের জবাব দাবি করবে বিরোধীরা। একটি এক্সবার্তায় রাহুল বলেন, ইন্ডিয়া-র শক্তিশালী বিরোধিতা সরকারকে চাপে রাখার কাজ চালিয়ে যাবে, আমজনতার কণ্ঠস্বরকে সংসদে তুলে ধরবে এবং প্রধানমন্ত্রীকে দায়ঝাড়া হাত-পায়ে ঘুরতে দেব না।


```