Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

৪৬ বছর পর দিল্লিতে নতুন ভবনে কংগ্রেস সদর দফতর, ১৫ জানুয়ারি গৃহপ্রবেশ

১৯৭৮ সালে ২৪ আকবর রোডের অফিসটির উদ্বোধন করেছিলেন দলের তৎকালীন সভাপতি ইন্দিরা গান্ধী।

৪৬ বছর পর দিল্লিতে নতুন ভবনে কংগ্রেস সদর দফতর, ১৫ জানুয়ারি গৃহপ্রবেশ

নতুন কংগ্রেস ভবন

শেষ আপডেট: 8 January 2025 08:35

দ্য ওয়াল ব্যুরো: ২৪ আকবর রোড থেকে ৯-এ কোটলা রোড। আগামী ১৫ জানুয়ারি থেকে ঠিকানা বদল হচ্ছে কংগ্রেসের সদর দফতরের। ৯-এ কোটলা রোডে তৈরি হয়েছে কংগ্রেসের নতুন অত্যাধুনিক অফিস। ১৫ জানুয়ারি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, সনিয়া গান্ধী, রাহুল গান্ধী-সহ কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে নতুন ভবনে গৃহপ্রবেশ হবে।

কংগ্রেসের বর্তমান সদর দফতর ২৪ আকবর রোড। ওই বাড়িও দলের কার্যালয় হিসাবে থাকবে। তবে সভাপতি-সহ গুরুত্বপূর্ণ পদাধিকারীরা বসবেন নতুন অফিসে।

১৯৭৮ সালে ২৪ আকবর রোডের অফিসটির উদ্বোধন করেছিলেন দলের তৎকালীন সভাপতি ইন্দিরা গান্ধী। নতুন ভবনেরও নাম রাখা হয়েছে ইন্দিরা ভবন।

আকবর রোডে কংগ্রেসের বর্তমান সদর দফতর

কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল জানিয়েছেন, নতুন ভবনে গৃহপ্রবেশের দিন প্রদেশ কংগ্রেস সভাপতি, দলের সাংসদ, মুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। কংগ্রেস সূত্রের খবর, নতুন ভবনে পশ্চিমবঙ্গ-সহ কয়েকটি বড় রাজ্যের জন্য আলাদা ঘর বরাদ্দ হয়েছে।

এআইসিসির দায়িত্বপ্রাপ্ত নেতারা সেখানে বসবেন। রাজ্যের নেতারা নির্দিষ্ট ঘরে গিয়ে বৈঠক করতে পারবেন। অল্প কয়েকজনের থাকার ব্যবস্থা রাখা হয়েছে। রাজ্যের নেতারা প্রয়োজনে সেখানে থাকতে পারবেন।

বিজেপি ছয় বছর আগে নতুন অফিস তৈরি করে নিয়েছে। দিল্লিতে ৬, দীনদয়াল মার্গে অত্যাধুনিক অফিস তৈরি করেছে পদ্ম শিবির। সেখানেও প্রয়োজনে নেতাদের রাত্রিবাসের ব্যবস্থা আছে। আছে সভা করার জন্য বড় অডিটোরিয়াম। এছাড়া আছে অত্যাধুনিক যাবতীয় যোগাযোগ ব্যবস্থা। বেণুগোপাল জানিয়েছেন, কংগ্রেস অফিসেও থাকছে যাবতীয় আধুনিক ব্যবস্থা।


```