১ ডিসেম্বর থেকে কমল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম। দিল্লি, কলকাতা, মুম্বই ও চেন্নাইয়ে ১৯ কেজির সিলিন্ডারের নতুন দাম কত হল দেখে নিন।

এলপিজি সিলিন্ডার (ফাইল ছবি)
শেষ আপডেট: 1 December 2025 08:18
দ্য ওয়াল ব্যুরো: কমে গেল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের (Commercial LPG Cylinder) দাম। মাসিক সংশোধিত রেট অনুযায়ী ১ ডিসেম্বর থেকেই ১৯ কেজির সিলিন্ডারের দাম ১০ টাকা কমল। তবে ডোমেস্টিক সিলিন্ডারের (Domestic LPG Cylinder) দামে কোনও পরিবর্তন হয়নি। অর্থাৎ, বাড়ির রান্নার গ্যাসের দাম যেমন ছিল তেমনই থাকছে।
এই মূল্যহ্রাস বাণিজ্যিক প্রতিষ্ঠান, বিশেষ করে হোটেল, রেস্তরাঁ, মিষ্টির দোকান- সব ক্ষেত্রকেই কিছুটা স্বস্তি এনে দেবে বলে মনে করা হচ্ছে। গত মাসেই বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৫ টাকা কমানো হয়েছিল। এবার একেবারে ১০ টাকা! হাসি ফুটছে ব্যবসায়ীদের মুখে।
দেশের কোন শহরে কত দাম?
ইন্ডিয়ান অয়েল (Indian Oil)-এর সরকারি ওয়েবসাইট অনুযায়ী, ১ ডিসেম্বর ২০২৫ থেকে নতুন দাম হয়েছে এ রকম-
অন্যদিকে ১৪.২ কেজির ডোমেস্টিক সিলিন্ডারের দাম দিল্লিতে এখনও ৮৫৩ টাকা, এতে কোনও পরিবর্তন হয়নি।
নতুন দামে রেস্তরাঁ-হোটেল শিল্প কিছুটা হলেও খরচ কমাতে পারবে। যদিও শিল্পমহলের মত, “১০ টাকার রিডাকশন (Reduction) খুব বড় স্বস্তি নয়, কিছুটা খরচ কমবে।”
গত মাসে কী হয়েছিল?
নভেম্বরে (November) বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৫ টাকা কমানো হয়েছিল, যদিও সেই সময় এটিএফ–এর (ATF: Aviation Turbine Fuel) দাম বেড়েছিল প্রায় ১%। জেট ফুয়েল (Jet Fuel) দাম বেড়ে হয়েছিল, ৯৪,৫৪৩.০২ প্রতি কিলোলিটারে, যা আগের তুলনায় ৭৭৭ টাকা বেশি।
দেশের ব্যস্ততম বিমানবন্দর দিল্লির অ্যাভিয়েশন খরচে এই মূল্যবৃদ্ধি পরিষ্কারভাবে প্রভাব ফেলেছিল।