Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

৬ মাস পর বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, অপরিবর্তিত ঘরোয়া সিলিন্ডার

 ফলে এবার বাইরে খাওয়ার খরচ আরও বাড়তে পারে।

৬ মাস পর বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, অপরিবর্তিত ঘরোয়া সিলিন্ডার

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 1 October 2025 09:55

দ্য ওয়াল ব্যুরো: টানা ছ’ মাস ধরে টানা কমার পর অবশেষে বাড়ল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম (Commercial Gas Cylinder Prices rise after 6 months)। 

আজ, বুধবার থেকে ১৯ কেজির নীল রঙের সিলিন্ডারের দাম বাড়ল ১৫.৫০ টাকা। দিল্লিতে এর নতুন দাম দাঁড়াল ১,৫৯৫.৫০ টাকা। কলকাতায় দাম হয়েছে ১,৭০০ টাকা (আগে ছিল ১,৬৮৪ টাকা)। মুম্বইতে ১,৫৪৭ টাকা এবং চেন্নাইয়ে ১,৭৫৪ টাকা।

১৯ কেজি ওজনের এই সিলিন্ডার সাধারণত হোটেল ও রেস্তোরাঁয় ব্যবহার হয়। ফলে এবার বাইরে খাওয়ার খরচ আরও বাড়তে পারে।

তবে স্বস্তির খবর, গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি (Domestic Cylinders unchanged)। দিল্লিতে এখনও ১৪.২ কেজির সিলিন্ডার পাওয়া যাবে ৮৫৩ টাকায়। কলকাতায় দাম ৮৭৯ টাকা, মুম্বইতে ৮৫২.৫০ টাকা, হায়দরাবাদে ৯০৫ টাকা এবং পাটনায় ৯৫১ টাকা।

এর আগে টানা কয়েক মাস ধরে কমানো হয়েছিল বাণিজ্যিক গ্যাসের দাম। সেপ্টেম্বরে কমানো হয়েছিল ৫১.৫০ টাকা, অগস্টে ৩৩.৫০ টাকা, জুলাইয়ে ৫৮.৫০ টাকা। এমনকি জুন, মে ও ফেব্রুয়ারিতেও দাম কমেছিল। মার্চে একবার ৬ টাকা বাড়লেও এপ্রিল মাসে দাম দাঁড়িয়েছিল ১,৭৬২ টাকায়।
 


```