Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

ভোটের আগে কমল বাণিজ্যিক গ্যাসের দাম, কলকাতায় সিলিন্ডার পিছু কত

ফের গ্যাসের দাম নিয়ে বড় সিদ্ধান্ত মোদি সরকারের। কমল বাণিজ্যিক গ্যাসের দাম।

ভোটের আগে কমল বাণিজ্যিক গ্যাসের দাম, কলকাতায় সিলিন্ডার পিছু কত

শেষ আপডেট: 1 April 2024 10:26

দ্য ওয়াল ব্যুরো: লোকসভা নির্বাচন শুরু হতে বাকি মাত্র ১৮ দিন। তার আগে ফের গ্যাসের দাম নিয়ে বড় সিদ্ধান্ত মোদি সরকারের। কমল বাণিজ্যিক গ্যাসের দাম।

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, সিলিন্ডার পিছু বাণিজ্যিক গ্যাসের দাম ৩২ টাকা কমানো হয়েছে। সোমবার এক ধাক্কায় ৩০ টাকা কমল গ্যাসের দাম। প্রতি সিলিন্ডারের দাম কমেছে ৩০.৫০ টাকা। এপ্রিল মাসের প্রথম দিন থেকেই বাণিজ্যিক সিলিন্ডারের নয়া মূল্য কার্যকর হবে।

কলকাতায় সিলিন্ডার পিছু বাণিজ্যিক গ্যাসের দাম কমে হল ১ হাজার ৮৪৭ টাকা। অটোয় ব্যবহৃত গ্যাসের দাম কমল ৯৯ পয়সা। 

এর আগে আন্তর্জাতিক নারী দিবসে রান্নার গ্যাসের দাম কমিয়েছিল মোদি সরকার। ৪ মার্চ সিলিন্ডার প্রতি ১০০ টাকা করে দাম কমিয়েছিল কেন্দ্র। মহিলাদের জীবনধারাকে সহজ করে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে, এমনই দাবি করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  

সেই সময় কেন্দ্রের তরফে উজ্জ্বলা যোজনার সিলিন্ডারে আরও একবছর ভর্তুকি মেলার ঘোষণাও করা হয়েছিল। ২০২৪-২৫ অর্থবর্ষে এই সুবিধা মিলবে বলে জানিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী পিযূষ গোয়েল।

দেশের বিভিন্ন হোটেল, রেস্তরাঁ এবং অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানে বাণিজ্যিক গ্যাস ব্যবহার করা হয়। ফলে এই গ্যাসের দাম হ্রাসবৃদ্ধিতে হয়তো সরাসরি মধ্যবিত্তের হেঁশেলে  প্রভাব পড়বে না। কিন্তু হোটেল, রেস্তরাঁর খাবারের দামে হেরফের হতেই পারে!

উল্লেখ্য, চলতি বছরের শুরুতে পর পর দু’মাসে বেড়েছিল বাণিজ্যিক গ্যাসের দাম। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ-তিন মাস মিলিয়ে অন্তত ৪১ টাকা বেড়েছিল প্রত্যেকটি সিলিন্ডারের মূল্য। তবে এপ্রিলে ভোট আসতেই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

সংসদে অন্তর্বর্তী বাজেট পেশের আগেই বেড়েছিল বাণিজ্যিক গ্যাসের দাম। ১৯ কেজি সিলিন্ডারের দাম ১৮ টাকা বেড়েছিল। হোটেল, রেস্তোরাঁয় ব্যবহারের বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম হয়েছিল ১ হাজার ৮৮৭ টাকা। অন্তর্বর্তী বাজেট পেশের আগে মধ্যরাত থেকেই কার্যকর হয়েছিল নতুন দাম। এবার ভোটের আগে বাণিজ্যিক গ্যাসের দাম কমাল কেন্দ্র।


```