Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

গ্রেফতার করতে চাইলে নদিয়ায় আসুন ! কেন বললেন মহুয়া মৈত্র

জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মার বিরুদ্ধে কুকথা বলার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে।

 গ্রেফতার করতে চাইলে নদিয়ায় আসুন ! কেন বললেন মহুয়া মৈত্র

জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা ও কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র।

শেষ আপডেট: 5 July 2024 20:55

দ্য ওয়াল ব্যুরো: জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মার বিরুদ্ধে কুকথা বলার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে। যার প্রতিবাদে মহুয়ার বিরুদ্ধে অবিলম্বে এফআইআর রুজু করে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন মহিলা কমিশন।

জবাবে টুইটে দিল্লি পুলিশের উদ্দেশে মহুয়ার টিপ্পনি, "আমি নদিয়ায় আছি। যদি ৩ দিনের মধ্যে আমাকে গ্রেফতার করতে চান তাহলে দিল্লি পুলিশ এখানে আসতে পারেন!"

ঘটনার সূত্রপাত, হাথরসের ঘটনাস্থলে রেখা শর্মার যাওয়ার একটি ভিডিওকে কেন্দ্র করে। সোশ্যাল মাধ্যমে পোস্ট হওয়া ওই ভিডিওয় রেখার পিছনে এক ব্যক্তিকে ছাতা ধরে হাঁটতে দেখা যাচ্ছে। সেখানে একজন প্রশ্ন করেছেন, 'কেন রেখা শর্মা তাঁর নিজের ছাতা বহন করতে পারছেন না?'

ওই কমেন্টেই মহুয়া মৈত্র লিখেছেন, 'তিনি (রেখা শর্মা) তাঁর বসের পাজামা ধরে রাখতে খুব ব্যস্ত!' এরপরই মহুয়া বিরুদ্ধে কুকথার অভিযোগে সরব হয়েছে রেখা-সহ মহিলা কমিশনের একাংশ সদস্যরা। তাঁদের বক্তব্য, একজন মহিলার মর্যাদার অধিকার লঙ্ঘনের অভিযোগে মহুয়ার বিরুদ্ধে কড়া পদক্ষের নেওয়া উচিত।

মহিলা কমিশনের তরফে দাবি করা হয়, অবিলম্বে  মহুয়া মৈত্রে.বিরুদ্ধে একটি এফআইআর রুজু করে ৩ দিনের মধ্যে কড়া ব্যবস্থা নিতে হবে। এরপরই পাল্টা প্রতিক্রিয়ায় দিল্লি পুলিশকে নদিয়ায় আমন্ত্রণ জানিয়েছেন মহুয়া। যা নিয়ে নতুন করে শোরগোল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।


```