Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনা

নীতীশ কেউ না, জেডিইউ চলে বিজেপির কথায়, উচ্চবর্ণের স্বার্থে, আক্রমণ বিরোধী নেতা তেজস্বীর

আরজেডি সুপ্রিমো তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদের পুত্র তেজস্বীর সাফ কথা, নীতীশ কুমার পিছনে বর্গের নেতা হতে পারেন, কিন্তু তাঁর দল চলে উচ্চবর্ণের কথায়।‌ বুধবার তেজস্বী পার্টনার অদূরে রাঘোপুরে মনোনয়নপত্র জমা দিয়েছেন।‌ ওই আসনে একসময় আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তেজস্বীর মা রাবড়ি দেবী প্রার্থী হতেন। ‌তিনি এখন বিহার বিধানসভার বিরোধী নেত্রী।‌

নীতীশ কেউ না, জেডিইউ চলে বিজেপির কথায়, উচ্চবর্ণের স্বার্থে, আক্রমণ বিরোধী নেতা তেজস্বীর

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 15 October 2025 18:57

দ্য ওয়াল ব্যুরো: বিহারে স্কুল-কলেজের পরিচালন সমিতি থেকে লোকসভা, বিধানসভা, যে কোনও নির্বাচনেই প্রার্থীর জাত অন্যতম বিচার্য। ‌ওই রাজ্যের সমাজ থেকে প্রশাসন সর্বত্র উচ্চবর্ণের দাপট থাকলেও ভোটের ময়দানে দেবতার মর্যাদা পান নিম্নবর্ণের মানুষ। বুধবার জাতের ইস্যুতে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও তাঁর দল জনতা দল ইউনাইটেডকে তীব্র আক্রমণ শানিয়েছেন বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব। আরজেডি সুপ্রিমো তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদের পুত্র তেজস্বীর সাফ কথা, নীতীশ কুমার পিছনে বর্গের নেতা হতে পারেন, কিন্তু তাঁর দল চলে উচ্চবর্ণের কথায়।‌ বুধবার তেজস্বী পার্টনার অদূরে রাঘোপুরে মনোনয়নপত্র জমা দিয়েছেন।‌ ওই আসনে একসময় আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তেজস্বীর মা রাবড়ি দেবী প্রার্থী হতেন। ‌তিনি এখন বিহার বিধানসভার বিরোধী নেত্রী।‌

সম্প্রতি নীতীশ লালু প্রসাদের পরিবারকে আক্রমণ ছাড়িয়ে ছিলেন তাদের যাদব পরিচয় নিয়ে। ‌মুখ্যমন্ত্রী মন্তব্য করেন, লালু প্রসাদ আদৌ যাদব দের নেতা নন। ‌তাঁর সময়ে যাদবদের মোটেই উন্নতি হয়নি। ‌ মনে করা হচ্ছে, রাজ্যের জাত শুমারির রিপোর্টকে ইঙ্গিত করেই নীতীশ ওই মন্তব্য করেন। রাজ্য সরকারের তৈরি ওই রিপোর্টে বলা হয়েছে বিহারে পশ্চাত্পদ তথা অন্যান্য অনুন্নত শ্রেণির মানুষ প্রায় ৬৫ শতাংশ। তাদের সিংহভাগ হল যাদব সম্প্রদায়ভুক্ত।

তেজস্বী বুধবার পাল্টা আক্রমণ শানিয়েছেন‌ মুখ্যমন্ত্রীকে।‌ নীতীশ বিহারে কুর্মি সম্প্রদায়ের মানুষ। কুর্মিরা হল অতি পিছরে বর্গ বা অত্যন্ত অনুন্নত শ্রেণিভুক্ত। যাদের সংক্ষেপে ইবিসি বা অতি পিছড়া বলা হয়ে থাকে।‌ লালু প্রসাদ যেমন যাদব তেমনি কুর্মিদের মুখ হলেন নীতীশ। তেজস্বী বুধবার অভিযোগ করেন জেডিইউ চালাচ্ছেন তিন নেতা‌ কেন্দ্রীয় মন্ত্রী লালন সিং, রাজ্যের মন্ত্রী বিজয় চৌধুরী এবং রাজ্যসভার সদস্য সঞ্জয় ঝা। এঁদের মধ্যে লালন সিং ভূমিহার, সঞ্জয় ঝা ব্রাহ্মণ‌ এবং বিজয় চৌধুরী রাজপুত সম্প্রদায়ের মানুষ। তেজস্বীর অভিযোগ উচ্চ বর্ণের এই তিনজনকে বিজেপির চাপে জেডিইউ'র গুরুত্বপূর্ণ পদে বসিয়েছেন নীতীশ।‌ এখন বিজেপির কথায় এই তিন নেতা জেডিইউ পরিচালনা করেন।‌ তেজস্বীর কথায় নীতীশের দল আর গরিবের পার্টি নয়। ‌


```