Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

উত্তরাখণ্ডে মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়, জলের তোড়ে ভেসে গিয়ে নিখোঁজ কমপক্ষে ৫০, মৃত একাধিক

এদিন খীরগঙ্গা নদীর অববাহিকা এলাকায় মেঘ ভাঙা বৃষ্টির খবর মেলে। ঘটনার পরেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একাধিক ভয়াবহ ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, একটি পাহাড়ি ঢালু থেকে তীব্র গতিতে নেমে আসছে জল। 

উত্তরাখণ্ডে মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়, জলের তোড়ে ভেসে গিয়ে নিখোঁজ কমপক্ষে ৫০, মৃত একাধিক

উত্তরাখণ্ডে মেঘ ভাঙা বৃষ্টি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 5 August 2025 16:37

দ্য ওয়াল ব্যুরো: ফের প্রাকৃতিক দুর্যোগ উত্তরাখণ্ডে। মঙ্গলবার বেলা গড়াতেই মেঘভাঙা বৃষ্টির জেরে উত্তরকাশীর (Uttarkashi) একটি গ্রামে ধস ও হড়পা বানের পরিস্থিতি তৈরি হয়। এখনও পর্যন্ত অন্তত ৫০ জন মানুষ নিখোঁজ বলে আশঙ্কা করা হচ্ছে (Cloudburst at Uttarkhand)। ইতিমধ্যেই চার জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। 

এদিন খীরগঙ্গা নদীর অববাহিকা এলাকায় মেঘ ভাঙা বৃষ্টির খবর মেলে। ঘটনার পরেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একাধিক ভয়াবহ ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, একটি পাহাড়ি ঢালু থেকে তীব্র গতিতে নেমে আসছে জল। প্রবল বেগে সেই জলের স্রোত ধেয়ে যাচ্ছে উত্তরকাশীর (Cloudburst at Uttarkashi) ধারালি গ্রামের দিকে। মুহূর্তেই বহু ঘরবাড়ি ধ্বংস হয়ে যায়। ভেসে গিয়েছে বহু বাড়ি। প্রত্যক্ষদর্শীদের তোলা ভিডিওতেও আতঙ্কে চিৎকার করতে শোনা যায় স্থানীয়দের।

উত্তরকাশী জেলা পুলিশ সোশ্যাল মিডিয়ায় স্থানীয়দের সতর্ক করেছে। কয়েকটি ছবি পোস্ট করে লিখেছে, 'এই দুর্যোগের সময় সবাইকে অনুরোধ করা হচ্ছে, নদী থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। পরিবারের কাউকে এমনকি গৃহপালিত পশুদেরও নদীর ধারে কোনওভাবেই যেতে দেবেন না।' 

ঘটনার পরেই দ্রুত উদ্ধারকাজে নামে রাজ্য বিপর্যয় মোকাবিলা দল (SDRF), জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF), জেলা প্রশাসন ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি (Pushkar Singh Dhami) জানিয়েছেন, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্য চলছে।

এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, 'উত্তরকাশীর ধারালি অঞ্চলে মেঘভাঙা বৃষ্টির ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর অত্যন্ত বেদনাদায়ক ও উদ্বেগজনক। রাজ্য বিপর্যয় মোকাবিলা দল, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, জেলা প্রশাসন ও অন্যান্য সংস্থা উদ্ধারকাজে নেমেছে। আমি নিয়মিত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি। পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে। ঈশ্বরের কাছে সবার নিরাপত্তার জন্য প্রার্থনা করছি।'

চলতি বর্ষায় উত্তরাখণ্ডে (Uttarakhand) লাগাতার ভারী বৃষ্টি হচ্ছে। হরিদ্বারে গঙ্গাসহ একাধিক বড় নদীর জলস্তর বিপদসীমার কাছাকাছি বইছে। সোমবার রুদ্রপ্রয়াগ জেলায় ধসের ফলে দোকানের দেওয়ালের একাংশ চাপা পড়ে দু’জনের মৃত্যু হয়।


```