Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ঝকঝকে আবহাওয়া, বিহার থেকে পরিষ্কার দেখা গেল এভারেস্ট!

স্থানীয়রা জানান, এই বিরল দৃশ্য সাধারণত বছরে দু’বার সবচেয়ে পরিষ্কারভাবে দেখা যায়।

ঝকঝকে আবহাওয়া, বিহার থেকে পরিষ্কার দেখা গেল এভারেস্ট!

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই ছবি

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 9 October 2025 00:05

দ্য ওয়াল ব্যুরো: বিরল এক দৃশ্যের সাক্ষী থাকলেন বিহারের সীমান্ত শহর জয়নগরের মানুষজন। টানা কয়েকদিন পরিষ্কার আবহাওয়া থাকায় হঠাৎ করেই দেখা গেল এভারেস্ট।

নেপালের সীমান্ত সংলগ্ন কমলা নদীর তীরে অবস্থিত জয়নগর শহর। এই নদীর উৎপত্তি নেপালের এক হিমবাহ থেকে। মানচিত্রে দেখা যায়, শহরটির অবস্থান এমনভাবে যে, একদম সরলরেখায় পড়ে মাউন্ট এভারেস্ট। ফলে, যখন আকাশ পরিষ্কার থাকে, দূষণ তেমন থাকে না বা কুয়াশার দাপট দেখা যায় না, তখন এভারেস্ট স্পষ্টভাবে ধরা দেয় জয়নগরের আকাশসীমায়।

স্থানীয়রা জানান, এই বিরল দৃশ্য সাধারণত বছরে দু’বার সবচেয়ে পরিষ্কারভাবে দেখা যায়, এক চৈত্র-বৈশাখের সময়, অর্থাৎ সরস্বতী পুজো থেকে দোল ও রামনবমী পর্যন্ত, এবং আবার আশ্বিন-কার্তিকের সময়, দুর্গাপুজো থেকে কার্তিক পূর্ণিমা পর্যন্ত। এই সময় আকাশ সবচেয়ে পরিষ্কার থাকে।

জয়নগরের উঁচু জায়গাগুলো বা বহুতল কিংবা কমলা নদীর উপর তৈরি ব্যারেজের দিক থেকেও দেখা যায় এই মনোমুগ্ধকর দৃশ্য। সূর্যোদয়ের সময় হিমালয়ের শৃঙ্গগুলো কখনও তামাটে, কখনও সোনালি, কখনও রুপোলি রঙে ঝলমল করে ওঠে। আর সূর্যাস্তের সময় সেই রুপোলি আলো ধীরে ধীরে সোনালি, তারপর তামাটে হয়ে মিলিয়ে যায় গোধূলির আকাশে।

উল্লেখযোগ্যভাবে, জয়নগরই নেপালের একমাত্র রেললাইনটির সূচনা কেন্দ্র। নেপালের জনকপুর থেকে বহু যাত্রী প্রতিদিন এই শহরে এসে ট্রেনে ওঠেন। তাঁরাও এই দৃশ্য দেখে মুগ্ধ হন। শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়।


```