Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

ফের হাথরাস! স্কুলের নাম ডাক বাড়াতে কালা জাদু, বলি দ্বিতীয় শ্রেণির ছাত্রকে

স্কুলের হস্টেলের মধ্যেই ওই ছাত্রকে খুন করা হয়েছে। যারা গ্রেফতার হয়েছেন তাঁদের মধ্যে রয়েছেন স্কুলের ডিরেক্টর দীনেশ বাঘেল এবং তাঁর বাবা।

ফের হাথরাস! স্কুলের নাম ডাক বাড়াতে কালা জাদু, বলি দ্বিতীয় শ্রেণির ছাত্রকে

প্রতীকী ছবি

শেষ আপডেট: 27 September 2024 10:23

দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের হাথরাসের এক স্কুলের ক্লাস ২-এর পড়ুয়াকে খুন করার অভিযোগ উঠেছে শিক্ষকদের বিরুদ্ধে। এই ঘটনায় স্কুলের ডিরেক্টর সহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানতে পেরেছে, স্কুলের নাম, খ্যাতি বাড়াতে ওই ছাত্রের 'বলিদান' দিয়েছেন শিক্ষকরা! ঘটনার নেপথ্যে ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদুর কুসংস্কার রয়েছে বলে ধারণা। 

রাজ্যের ডিএল পাবলিক স্কুলের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে খবর, এর আগে আরও এক ছাত্রের 'বলিদান' দিতে চেয়েছিলেন এই শিক্ষকরাই। কিন্তু সেবার তাঁরা সফল হননি। তবে এবার যে ঘটনা ঘটেছে তা আরও ভয়ঙ্কর। স্কুলের হস্টেলের মধ্যেই ওই ছাত্রকে খুন করা হয়েছে। যারা গ্রেফতার হয়েছেন তাঁদের মধ্যে রয়েছেন স্কুলের ডিরেক্টর দীনেশ বাঘেল এবং তাঁর বাবা। পাশাপাশি তিনজন শিক্ষক লক্ষণ সিং, ভীরপাল সিং এবং রামপ্রকাশ সোলাঙ্কি। 

পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, দীনেশের বাবা কালা জাদু, তন্ত্র-মন্ত্রতে ভীষণভাবে বিশ্বাসী। তিনিই ছেলেকে 'বুদ্ধি' দিয়েছিলেন স্কুলের খ্যাতি আকাশছোঁয়া করতে গেলে এক ছাত্রের 'বলিদান' প্রয়োজন। এই কারণেই ওই ক্লাস ২-এর ছাত্রকে খুন করেন সকলে মিলে। এর আগে দীনেশের বাবাই অন্য এক ছাত্রকে খুন করার পরিকল্পনা করেছিলেন কিন্তু সফল হননি। 

এই স্কুলে অন্তত ৬০০ জন পড়ুয়া রয়েছে। প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ছাত্রদের জন্য হস্টেলের ব্যবস্থা রয়েছে। এই হস্টেলের এক ঘর থেকেই ওই ছাত্রের মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। 

দুদিন আগে হস্টেলের ঘরে ওই ছাত্রকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেছিলেন স্কুলের এক কর্মী। বিষয়টি জানাজানি হলে দীনেশ ঘটনাটি লোকানোর চেষ্টা করেন এবং পড়ুয়া অসুস্থ দাবি করে তাঁকে নিয়ে গাড়ি করে বেরিয়ে যান। ঘণ্টার পর ঘণ্টা আলিগড় থেকে আগ্রা চক্কর কাটতে থাকেন। পড়ুয়ার বাড়িতেও ফোন করে বলা হয় সে অসুস্থ। পড়ুয়ার বাবা-মা স্কুলে এসে ছেলেকে না পেয়ে পুলিশে খবর দেন। এরপর পুলিশ ট্র্যাক করে দীনেশের গাড়ির খোঁজ পায়। তাঁকে স্কুলে ডেকে আনা হয়। দীনেশের গাড়ি থেকেই পড়ুয়ার দেহ উদ্ধার হয়। তাঁর ঘাড়ে, গলায় আঘাতের চিহ্ন মিলেছে।


```