Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

প্রেমিকার ছবি নিজের ফোনে নিয়ে নেওয়ায় স্কুলের জুনিয়রকে মাথা থেঁতলে মারল দ্বাদশের ছাত্র

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের থেকে পাওয়া তথ্য অনুযায়ী নদীর ধারে নলকূপের পাশ থেকে কিশোরের দেহ উদ্ধার হয়। সেখানেই পাওয়া যায় ওই হাতুড়িও। আপাতত পুলিশি হেফাজতে রাখা হয়েছে অভিযুক্তকে।

প্রেমিকার ছবি নিজের ফোনে নিয়ে নেওয়ায় স্কুলের জুনিয়রকে মাথা থেঁতলে মারল দ্বাদশের ছাত্র

প্রতীকী ছবি

শেষ আপডেট: 30 December 2024 12:04

দ্য ওয়াল ব্যুরো: প্রেমিকার ছবি নিজের ফোনে নিয়েছিল স্কুলের জুনিয়র। সেই রাগে তাকে মেরেই ফেলল দ্বাদশ শ্রেণির ছাত্র। ঘটনাটি উত্তরপ্রদেশের মিরাটের। অভিযুক্তের বয়স মাত্র ১৭ বছর। হাতুড়ি দিয়ে মাথা থেঁতলে কিশোরকে খুন করে সে।

প্রথম দিকে তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করলেও পরে খুনের কথা স্বীকার করে নেয় যুবক। তারপরই তাকে গ্রেফতার করে পুলিশ। 

পুলিশ সূত্রে খবর, ওই কিশোর জানিয়েছে তার ফোনে প্রেমিকা ও তার কিছু ছবি ছিল। না জানিয়েই সব ছবি ওই কিশোর নিজের ফোনে নিয়ে নেয়। দু'জনের ব্যক্তিগত মুহূর্তের ছবিও নিয়ে নেয়। এ নিয়ে স্কুলের জুনিয়রের সঙ্গে প্রথমে তর্কাতর্কি ও পরে হাতাহাতি পর্যন্ত গড়ায়। তার পরই অভিযুক্ত খুনের চক্রান্ত করে।

জেরায় অভিযুক্ত জানায়, কিশোরকে প্রথমে নির্জন এলাকায় ডেকে পাঠায় সে। জানায়, ৮ হাজার টাকার রফায় নিজের মোবাইল ফোনটি বিক্রি করে দেবে। কথা মতো স্কুলের ওই জুনিয়র সেখানে আসে। তারপর একসঙ্গে দু'জন খাওয়া-দাওয়াও করে। এরপরই আচমকা কিশোরের মাথায় সজোরে হাতুরি দিয়ে আঘাত করে অভিযুক্ত। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

শনিবার কোচিং সেন্টার থেকে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজন। কোথাও না পেয়ে স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরি করেন তাঁরা।

পুলিশ তদন্তে নেমে কিশোরের বন্ধুবান্ধবদের জিজ্ঞাসাবাদ করে। তারপরই দু'জনের ঝামেলার কথা জানতে পারেন তদন্তকারীরা। এরপর অভিযুক্তের খোঁজ পেলে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। প্রথম দিকে ভুল তথ্য দিয়ে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করলেও পরে জেরার মুখে খুনের কথা স্বীকার করে নেয় সে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের থেকে পাওয়া তথ্য অনুযায়ী নদীর ধারে নলকূপের পাশ থেকে কিশোরের দেহ উদ্ধার হয়। সেখানেই পাওয়া যায় ওই হাতুড়িও। আপাতত পুলিশি হেফাজতে রাখা হয়েছে অভিযুক্তকে।


```