Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

মধ্যরাতে বেঙ্গালুরুর বিমানবন্দরে ছুরি হাতে তাণ্ডব! CISF-এর তৎপরতায় আটকানো গেল হামলা, ধৃত যুবক

বেঙ্গালুরু বিমানবন্দর থানার এক সিনিয়র অফিসারও জানিয়েছেন, অভিযুক্তর বিরুদ্ধে আর্মস অ্যাক্টে মামলা হয়েছে। তাকে আদালতে পেশ করার পর বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।

মধ্যরাতে বেঙ্গালুরুর বিমানবন্দরে ছুরি হাতে তাণ্ডব! CISF-এর তৎপরতায় আটকানো গেল হামলা, ধৃত যুবক

বেঙ্গালুরু বিমানবন্দরে উত্তেজনা!

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 18 November 2025 17:13

দ্য ওয়াল ব্যুরো: হাতে ছুরি, হামলার উদ্দেশে ট্যাক্সি চালকের দিকে এগিয়ে যাচ্ছে যুবক, সেই মুহূর্তেই  তাঁকে আটক করল সিআইএসএফ (CISF)। সোমবার রাতে সিআইএসএফের তৎপরতায় বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে (Bengaluru Airport knife attack) বড় দুর্ঘটনা এড়ানো গেল। অভিযুক্তকে গ্রেফতার করা হয়। আদালত ইতিমধ্যেই ধৃতকে জেল হেফাজতে পাঠিয়েছে।

পুলিশ ও CISF সূত্রে জানা গেছে, ওইদিন ঘটনার কিছু সময় আগেই ওই যুবকের সঙ্গে দুই ট্যাক্সিচালকের কথা কাটাকাটি হয়। এরপরই তিনি হঠাৎ হাতে একটি লম্বা ছুরি নিয়ে ট্যাক্সিচালকদের ওপর হামলা করতে দৌড়ে আসেন। পুরো ঘটনাটি সিসিটিভিতে ধরা পড়ে। চোখের পলকে পরিস্থিতি বোঝেন ASI (এক্সিকিউটিভ) সুনীল কুমার ও তাঁর টিম। তাঁরা সামনে এগিয়ে গিয়ে অত্যন্ত দ্রুততা ও দক্ষতার সঙ্গে হামলাকারীকে কাবু করেন (CISF foils attack) এবং তাঁর হাত থেকে ছুরিটি উদ্ধার করেন।

তারপরই CISF দল হামলাকারী ও ঘটনায় জড়িত অন্যদের বিমানবন্দর থানার হাতে তুলে দেয়। CISF তাদের অফিসিয়াল ‘X’ হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে ASI সুনীল কুমার ও তাঁর দলের প্রশংসা করে। তারা জানান, “সময়ের মধ্যে হস্তক্ষেপ করায় বেঙ্গালুরু বিমানবন্দরে বড় অপরাধ এড়ানো গেছে। ১৬ নভেম্বর রাত প্রায় ১২টার সময় এক ব্যক্তি টার্মিনাল ১-এর এন্ট্রি গেটের কাছে দুই ট্যাক্সিচালকের দিকে লম্বা ধাতব ছুরি নিয়ে ছুটে যায়। তখনই CISF কর্মীরা তাকে ধরে ফেলে।”

সেই পোস্টে আরও বলা হয়, “ASI সুনীল কুমার ও তাঁর দল দ্রুত পদক্ষেপ নিয়ে হামলাকারীকে ধরে অস্ত্রটি উদ্ধার করেছেন। এর ফলে যাত্রী বা বিমানবন্দরের কর্মীদের কেউ আহত হননি।”

বেঙ্গালুরু বিমানবন্দর থানার এক সিনিয়র অফিসারও জানিয়েছেন, অভিযুক্তর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। তাকে আদালতে পেশ করার পর বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়।

এই ঘটনার পর বিমানবন্দর নিরাপত্তা নিয়ে CISF-এর তৎপরতা ও দক্ষতার প্রশংসা করেছেন বহু যাত্রী এবং নেটিজেনরাও। রাতের ব্যস্ত সময়ে এমন ঘটনার মধ্যেও তারা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনায় কোনও বড় বিপদ ঘটেনি।


```