Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

অরুণাচলের শৃঙ্গ দলাই লামার নামে, চিন বলল ভারতের বেআইনি দাবি, তিক্ততার পাহাড় কি টলবে না?

পূর্ব লাদাখ এলাকায় প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর জমি দখল নিয়ে দীর্ঘদিন ধরেই ভারত ও চিনের মধ্যে সম্পর্ক তলানিতে ঠেকেছিল।

অরুণাচলের শৃঙ্গ দলাই লামার নামে, চিন বলল ভারতের বেআইনি দাবি, তিক্ততার পাহাড় কি টলবে না?

দলাই লামা শৃঙ্গ।

শেষ আপডেট: 27 September 2024 11:40

দ্য ওয়াল ব্যুরো: প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর এলাকা দখল নিয়ে সমস্যা অনেকটাই মিটে গিয়েছে বলে কিছুদিন আগেই দাবি করেছিল ভারত ও চিন। কিন্তু, ফের অরুণাচলের নামহীন একটি শৃঙ্গের নামকরণ নিয়ে দুদেশের সম্পর্ক নতুন করে তিক্ততায় পরিণত হল। পূর্ব লাদাখ এলাকায় প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর জমি দখল নিয়ে দীর্ঘদিন ধরেই ভারত ও চিনের মধ্যে সম্পর্ক তলানিতে ঠেকেছিল। অরুণাচল প্রদেশের বহু গ্রাম দখল করে তার নতুন নামকরণ করেছে চিন। যদিও সেই দাবি নস্যাৎ করে দেয় ভারত। এবার অরুণাচলের একটি অনামা শৃঙ্গ জয় করে ভারত তার নাম দিয়েছে ষষ্ঠ দলাই লামার নামে। এই ঘটনাকে বেজিং নেতৃত্ব বেআইনি বলে বিবৃতি দিয়েছে।

কিছুদিন আগেই বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং চিনা বিদেশমন্ত্রকে মুখপাত্র দুজনেই দাবি করে বলেছিলেন যে, দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কে অনেকটাই উন্নতি হয়েছে। সীমানা বরাবর বহু এলাকা চিনের দখলমুক্ত করা গিয়েছে। তারপর দেশের একটি পর্বতারোহী দল চূড়ায় উঠে অরুণাচলের শৃঙ্গ দলাই লামার নামে করায় ফের চিন ভারতীয় ভূখণ্ডকে তাদের বলে দাবি জানাল।

চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র লিন জিয়ান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, আমি বিষয়টি পুরোপুরি জানি না। তবে জাঙ্গনান এলাকা চিনের ভূখণ্ড। চিনের জমিকে তথাকথিত অরুণাচল প্রদেশ বলা ভারতের পুরো বেআইনি এবং ভিত্তিহীন। উল্লেখ্য, ন্যাশনাল ইনস্টিটিউট মাউন্টেনিয়ারিং অ্যান্ড অ্যাডভেঞ্চার স্পোর্টসের একটি পর্বতারোহী দল ২০,৯৪২ ফুট উচ্চতার অরুণাচলের সেই শৃঙ্গ জয় করেছে। প্রতিরক্ষা মন্ত্রকে অধীনে থাকা অরুণাচলের দিরাং এলাকার দিকে ভারতীয় ওই পর্বতারোহী দলকে দেখা গিয়েছে।

পশ্চিম তাওয়াং এলাকার ৩ কিমি দীর্ঘ দুর্গম গোরিচেন হিমবাহ পেরিয়ে সোজা খাঁড়াই তুষার প্রাচীর লঙ্ঘন করে পর্বতারোহী দলটি শৃঙ্গ জয় করে। ভারতীয় সেনাবাহিনা ডেপুটি কর্নেল রণবীর সিং জামওয়ালের নেতৃত্বে ১৫ সদস্যের পর্বতারোহীরা এই অসাধ্য সাধন করেছে। শৃঙ্গ জয়ের পরেই ষষ্ঠ দলাই লামার নামে এর নামকরণ করা হয়।

প্রসঙ্গত, অরুণাচল প্রদেশকে চিন তাদের ভূখণ্ড বলে দাবি করে নতুন নাম দিয়েছে জাঙ্গনান। ২০১৭ সাল থেকে অরুণাচলের একের পর এক গ্রাম দখল করে তার নতুন নতুন নাম দিয়ে বেজিং প্রশাসন। ২০২০ সালে গালওয়ান উপত্যকায় সংঘর্ষের পর থেকে দ্বিপাক্ষিক সম্পর্কের অত্যন্ত ক্ষতি হয়। নিউইয়র্কে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও বলেন, গত চার বছর ধরে ভারত সীমান্ত সমস্যা মেটানোর চেষ্টা করে চলেছে। তিনি আরও বলেন, আমি মনে করি এশিয়ার ভবিষ্যতের জন্য ভারত-চিন সম্পর্কের উন্নতি প্রয়োজন। 


```