Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

পহেলগাম জঙ্গিহানায় পাক যোগের অভিযোগ এড়াতে পাকিস্তানের পাশে দাঁড়াল চিন

গণহত্যার নিন্দা করলেও পাকিস্তানের সমালোচনা করেনি আমেরিকা, সংযত থাকার পরামর্শ

পহেলগাম জঙ্গিহানায় পাক যোগের অভিযোগ এড়াতে পাকিস্তানের পাশে দাঁড়াল চিন

পাকিস্তানের এই কাজে পিছন থেকে মদত ও সমর্থন জোগাচ্ছে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য চিন।

শেষ আপডেট: 28 April 2025 11:47

দ্য ওয়াল ব্যুরো: পহলগাম হামলার দায় স্বীকার নিয়ে আন্তর্জাতিক কূটনৈতিক স্তরে জোর তৎপরতা শুরু করে দিয়েছে পাকিস্তান। রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হওয়ায় পাক কর্তৃপক্ষ এখন রাষ্ট্রসঙ্ঘের খসড়া প্রস্তাব থেকে লস্কর-ই-তোইবার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফোর্সের নাম মুছে ফেলার তৎপরতা চালাচ্ছে। আর সূত্রের খবর, পাকিস্তানের এই কাজে পিছন থেকে মদত ও সমর্থন জোগাচ্ছে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য চিন।

ভারত চলতি নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়নি। ফলে পাকিস্তানের এই বদ মতলবকে ঠেকাতে তেমন কোনও সক্রিয় কূটনীতিক চাল চালতে পারছে না। রবিবার আমেরিকার বিদেশ মন্ত্রক এই বিবৃতিতে জানায়, ভারত ও পাকিস্তানকে দায়িত্বশীল সমাধানের পথ খুঁজে বের করতে। কারণ জঙ্গি হানার পর থেকে এই দুই দেশের সম্পর্ক এশীয় অঞ্চলে উত্তেজনার পারদ চড়িয়ে দিয়েছে।

উল্লেখ্য, প্রকাশ্যে আমেরিকা পহলগাম গণহত্যার নিন্দা করলেও সরাসরি পাকিস্তানের নাম করে কোনও নিন্দা করেনি। তবে সংবাদ সংস্থা রয়টার্সকে মার্কিন বিদেশ মন্ত্রক জানিয়েছে, আমরা খুব কাছ থেকে পরিস্থিতির উপর নজর রাখছি। বিভিন্ন স্তরে ভারত ও পাকিস্তানের সঙ্গে যোগাযোগ রেখে চলা হচ্ছে।

অন্যদিকে, চিনের বিদেশমন্ত্রী ওয়াং ইয়ি পহলগাম হামলার পরেও পাকিস্তানের পাশে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। রবিবারই পাক বিদেশমন্ত্রী ও নয়াদিল্লির সঙ্গে কথা বলেন ওয়াং। ইসলামাবাদকে আশ্বস্ত করে চিন বলেছে, পাকিস্তানের সার্বভৌমত্ব ও নিরাপত্তা স্বার্থ বজায় রাখতে সবরকম সাহায্য করা হবে। একইসঙ্গে ভারত ও পাকিস্তান এই পরিস্থিতিতে সংযত থাকার পরামর্শ দিয়েছে চিন।

পাক বিদেশমন্ত্রী ইশাক দারকে ফোনে চিনা মন্ত্রী বলেন, নিরপেক্ষ তদন্তের প্রস্তাবেও তারা রাজি। কেননা পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এর আগে পহলগাম নিয়ে ভারতের অভিযোগের জবাবে তৃতীয় মধ্যস্থতায় তদন্তের দাবি জানিয়ে ছিলেন। আপাতত ভারতের মারমুখী ভঙ্গিমা দেখে কাশ্মীর ইস্যুকে দীর্ঘদিনের পুরনো চাল তৃতীয় পক্ষের মধ্যস্থতার দিকে নিয়ে যেতে চাইছে ইসলামাবাদের সরকার। সেই ফন্দিমতো পাকিস্তান চিন ও রাশিয়া সহ পশ্চিমী দেশগুলিকে সন্ত্রাসবাদী হামলার নিরপেক্ষ তদন্ত করার আর্জি জানিয়েছে।


```