Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

মায়ের কোল থেকে পড়ে কার্নিশে আটকে ৮ মাসের শিশু! কীভাবে উদ্ধার, রইল ভিডিও

ঘরে থাকতে চাইছিল না শিশুটি। খুব কান্নাকাটি করায় তাকে ফ্ল্যাটের বারান্দায় নিয়ে আসেন মা।

মায়ের কোল থেকে পড়ে কার্নিশে আটকে ৮ মাসের শিশু! কীভাবে উদ্ধার, রইল ভিডিও

দোতলার কার্নিশে আটকে থাকা শিশুকে উদ্ধার করা হচ্ছে - ফাইল চিত্র

শেষ আপডেট: 29 April 2024 13:36

দ্য ওয়াল ব্যুরো: বাচ্চাকে খাওয়ানো সব মায়েদের কাছেই একটা চ্যালেঞ্জ। কত কী না করতে হয়। কিন্তু নিজের সন্তানকে খাওয়াতে গিয়ে যে এমন বিপদের সম্মুখীন হতে হবে তা স্বপ্নেও কল্পনা করতে পারেননি তামিলনাড়ুর এই মহিলা। তাঁর কোল থেকেই পড়ে গেল শিশু। মর্মান্তিক ঘটনা ঘটে যেতে পারত। কিন্তু ভাগ্যক্রমে তা হয়নি। এর জন্য কৃতিত্ব পাবেন ওই মহিলার প্রতিবেশীরাও। 

ঘরে থাকতে চাইছিল না ৮ মাসের শিশুটি। খুব কান্নাকাটি করায় তাকে ফ্ল্যাটের বারান্দায় নিয়ে আসেন মা। তখনই ঘটে যায় বিপত্তি। মায়ের কোল থেকে আচমকা হাত ফসকে শিশুটি পড়ে যায়। তবে ভাগ্যের জোরে সে আটকে যায় দোতলার কার্নিশে। সঙ্গে সঙ্গে শোরগোল পড়ে যায় আবাসন চত্বরে। ছুটে আসেন পড়শিরা। শিশুটিকে জীবিত উদ্ধার করতে কার্যত জান-প্রাণ লড়িয়ে দেন তারা। 

চেন্নাইয়ের আভাদি এলাকার এক আবাসনে এই ঘটনা ঘটেছে। শিশুটি পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার মা চিৎকার করতে শুরু করেন। বিরাট কিছু ঘটে গেছে বুঝতে পেরে তাঁর ফ্ল্যাটের নীচে জমা হন বেশ কয়েকজন প্রতিবেশী। তারপর বিষয়টি লক্ষ্য করে ওই শিশুকে উদ্ধার করতে তৎপরতা শুরু করেন তারা। শিশুটিকে উদ্ধার করার দুঃসাহসিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। 

ভিডিওতে দেখা যাচ্ছে, শিশুটিকে বাঁচানোর জন্য কয়েকজন একতলায় কয়েকটি বড় চাদর নিয়ে দাঁড়িয়ে থাকে। যাতে কোনওভাবে শিশুটি পড়ে গেলে তাকে ধরে নেওয়া যায়। অন্যদিকে, দুই ব্যক্তি দোতলার জানলা দিয়ে বেরিয়ে এসে শিশুটিকে নিজের কাছে টেনে নেওয়ার চেষ্টা করে। ৮ মাসের ওই শিশুটির পা কার্যত শূন্যে ঝুলছিল। তার পা টেনে ধরেই কোনওভাবে তাকে বাঁচাতে সক্ষম হন প্রতিবেশীরা। 


```