Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

গণনায় কোনও ত্রুটি হবে না, বাংলায় ফল পরবর্তী হিংসা রোধে বাহিনী থাকবে, আশ্বাস রাজীব কুমারের

রক্তপাত, পেশিশক্তি, অর্থের টোপমুক্ত ভোটের সাফল্যের খতিয়ান পেশ

গণনায় কোনও ত্রুটি হবে না, বাংলায় ফল পরবর্তী হিংসা রোধে বাহিনী থাকবে, আশ্বাস রাজীব কুমারের

সোমবার সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার।

শেষ আপডেট: 3 June 2024 13:39

দ্য ওয়াল ব্যুরো: ভোটগণনায় কোনও ত্রুটি হবে না, লোকসভা নির্বাচনের ফলপ্রকাশের আগের দিন সোমবার এক সাংবাদিক সম্মেলনে আশ্বাস দিলেন মুখ্য নির্বাচনী কমিশনার রাজীব কুমার। আমরা অত্যন্ত আত্মবিশ্বাসী যে, ভোট ও ফল পরবর্তী হিংসা দেখতে পাব না। তিনি সকলকে আত্মবিশ্বাস দিয়ে বলেন, আমরা বলিষ্ঠ পদক্ষেপ করেছি গণনা প্রক্রিয়া নিয়ে। আপনারা জানেন গণনার সময় ও গণনা কেন্দ্রে কয়েক লক্ষ লোক উপস্থিত থাকবেন। তাও আমাদের প্রক্রিয়া অত্যন্ত বলিষ্ঠ এই আশ্বাস দিতে পারি সকলকে।

ভোটের ফল প্রকাশের আগে সাংবাদিক সম্মেলনে বসল ভারতের নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার সোমবার বলেন, সফলভাবে এই নির্বাচন সমাধা করা গিয়েছে। এর জন্য দেশবাসীকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান তিনি। রাজীব কুমার আরও বলেন, এবার ৩১ কোটির বেশি মহিলা ভোট দিয়েছেন। মোট ৬৪ কোটি ভোট পড়েছে। মজা করে তিনি বলেন, লাপতা ভদ্রলোকরা এবার বুথমুখী হয়েছেন। সামগ্রিকভাবে ভোটের ফল ঘোষণার আগের তিন নির্বাচন কমিশনার পাশাপাশি বসে জানিয়ে দিলেন সার্থকভাবে এই ভোটপর্ব মিটেছে। শায়েরি করেও রাজীব বলেন, ফুলের সৌন্দর্য সবাই মনে রাখে, প্রশংসা করে। কিন্তু মালির খোঁজ কে রাখে?

গুজরাতের সুরাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি প্রার্থীর জয় নিয়ে এক প্রশ্নের জবাবে রাজীব কুমার বলেন, মনোনয়নপত্র প্রত্যাহার নিয়ে কোনও জবরদস্তি করা হলে আমরা ব্যবস্থা নিতে পারি। কিন্তু, স্বেচ্ছায় কেউ মনোনয়ন প্রত্যাহার করলে কিছু করার নেই।

পশ্চিমবঙ্গে নির্বাচনোত্তর হিংসা রুখতে কেন্দ্রীয় বাহিনী থাকবে। শুধু বাংলাই নয়, অন্ধ্রপ্রদেশ, মণিপুর, জম্মু-কাশ্মীরেও আমরা কঠোর হাতে ফল পরবর্তী হিংসার রুখতে সক্ষম হব বলে জানান মুখ্য নির্বাচন কমিশনার। তিনি আরও বলেন, ভোট পড়ার হার নিয়ে নির্বাচন কমিশনের উপর যে আরোপ করা হয়েছে, তার সারবত্তা নেই।


```