Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

'চ্যাটজিপিটি' তৈরির পিছনে ছিলেন তিনিই, সিইও স্যাম অল্টম্যানকে তাড়িয়ে দিল সংস্থা

সংস্থার দাবি, অল্টম্যান নাকি কোম্পানির বোর্ডের কাছে তথ্য গোপন করছিলেন। তাই তাঁকে চ্যাটজিপিটি পরিচালনার দায়িত্বে আর রাখা হবে কিনা সে নিয়ে জরুরি ভিত্তিতে একটি রিভিউ বৈঠক ডাকা হয়েছিল। সেই বৈঠকেই অল্টম্যানকে মুখ্য কার্যনির্বাহী আধিকারিক পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

'চ্যাটজিপিটি' তৈরির পিছনে ছিলেন তিনিই, সিইও স্যাম অল্টম্যানকে তাড়িয়ে দিল সংস্থা

শেষ আপডেট: 18 November 2023 09:34

দ্য ওয়াল ব্যুরো: ইন্টারনেটের সৌজন্যে  কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটি-র নাম এখন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। ওপেনএআই নামে যে সংস্থার তরফে বাজারে আনা হয়েছিল এই চ্যাটবটকে, তাদের তরফেই এবার সরিয়ে দেওয়া হল সংস্থার সিইও স্যাম অল্টম্যানকে।

সংস্থার দাবি, অল্টম্যান নাকি কোম্পানির বোর্ডের কাছে তথ্য গোপন করছিলেন। তাই তাঁকে চ্যাটজিপিটি পরিচালনার দায়িত্বে আর রাখা হবে কিনা সে নিয়ে জরুরি ভিত্তিতে একটি রিভিউ বৈঠক ডাকা হয়েছিল। সেই বৈঠকেই অল্টম্যানকে মুখ্য কার্যনির্বাহী আধিকারিক পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সংস্থার তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, চ্যাট জিপিটি পরিচালনার ক্ষেত্রে বোর্ড আর তাঁর উপর ভরসা রাখতে পারছে না। 

ওই বিবৃতিতে জানানো হয়েছে, চ্যাটজিপিটি আবিষ্কার এবং তা আরও উন্নত করে তোলার জন্য স্যামের অবদানের প্রতি সংস্থা কৃতজ্ঞ। একই সঙ্গে তাঁরা মনে করেন, কাজে এগোনোর পাশাপাশি নতুন নেতা তৈরি করে তাঁদের উপর দায়িত্ব অর্পণ করা উচিত। 

স্যামের জায়গায় অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে যোগদান করছেন ওপেন এআই-এর মুখ্য প্রযুক্তি আধিকারিক মীরা মুরাতি। তাঁর কার্যকাল শেষ হওয়ার আগেই নতুন স্থায়ী সিইও খুঁজে নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি। 

গত বছরের নভেম্বর মাসে প্রথম বাজারে আসে চ্যাটজিপিটি। এই চ্যাটবট কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে নতুন দিগন্ত খুলে দিয়েছিল। অন্যান্য কৃত্রিম বুদ্ধিমত্তা টুলস এর সঙ্গে প্রতিযোগিতাতে দিব্যি টিকেও গিয়েছিল চ্যাটজিপিটি। এই জনপ্রিয়তার সিংহভাগ কৃতিত্ব ছিল স্যামের। তবে বছর ঘুরতে না ঘুরতেই তাঁকে সরিয়ে দিল সংস্থা। 

এ বিষয়ে কথা বলার জন্য এক্স হ্যান্ডেলকে বেছে নিয়েছেন স্যাম। তিনি লিখেছেন, "ওপেনএআইতে যেটুকু সময় ছিলাম সেটা দুর্দান্ত। এটা ব্যক্তিগতভাবে আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল বটেই, সম্ভবত সারা বিশ্বের ক্ষেত্রেও সামান্য হলেও বদল এসেছে। এত প্রতিভাবান লোকজনের সঙ্গে কাজ করতে দারুণ লেগেছে আমার। পরবর্তী বছরে কী করব সেকথা সময় মতো জানাব।"

এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই মাইক্রোসফ্টের শেয়ার ১.৯১ শতাংশ পড়ে গেছে।


```