Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

চম্পাই সরেন বিজেপিতে চললেন, জল্পনার শেষে ঘোষণা হিমন্তর! এ সপ্তাহেই আনুষ্ঠানিক যোগদান

৫ মাস পরে হেমন্ত সরেন জেল থেকে বেরিয়েই এই প্রবীণ জেএমএম নেতাকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিয়ে নিজে কুর্সিতে বসেছেন। গদি ছাড়তে নারাজ চম্পাই শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর কুর্সি ছেড়ে দেওয়ার পাশাপাশি দল ছাড়ার জল্পনাও তীব্র হয়। 

চম্পাই সরেন বিজেপিতে চললেন, জল্পনার শেষে ঘোষণা হিমন্তর! এ সপ্তাহেই আনুষ্ঠানিক যোগদান

অমিত শাহর সঙ্গে বৈঠকে চম্পাই সরেন।

শেষ আপডেট: 27 August 2024 08:42

দ্য ওয়াল ব্যুরো: নতুন কোনও দল নয়, শেষমেশ বিজেপিতেই যোগ দিচ্ছেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সরেন। আগামী শুক্রবার, ৩০ অগস্টই রাঁচিতে হবে আনুষ্ঠানিক এই যোগদান। বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মা একথাই জানিয়েছেন সোমবার।

সেই সঙ্গে হিমন্ত বিশ্বশর্মা একটি ছবিও পোস্ট করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠক চলছে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আদিবাসী নেতা চম্পাই সরেনের। এর পরে সোমবার গভীর রাতের একটি ভিডিওয় দেখা যায়, হিমন্ত এবং চম্পাই একসঙ্গে গাড়িতে বসে আছেন।  

ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সরেনের বিজেপিতে যোগদানের সম্ভাবনা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে বেশ কিছুদিন আগেই। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন ইডির হাতে গ্রেফতার হওয়ার পরে মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পেয়েছিলেন চম্পাই। প্রায় মাস পাঁচেক জেলে ছিলেন হেমন্ত, ততদিন চম্পাইই ছিলেন পদে।

৫ মাস পরে হেমন্ত সরেন জেল থেকে বেরিয়েই এই প্রবীণ জেএমএম নেতাকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিয়ে নিজে কুর্সিতে বসেছেন। গদি ছাড়তে নারাজ চম্পাই শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর কুর্সি ছেড়ে দেওয়ার পাশাপাশি দল ছাড়ার জল্পনাও তীব্র হয়। 

এই পরিস্থিতিতে জানা যায়, নয়া দল গঠন করতে চলেছেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন। একইসঙ্গে ফের সরকার গঠনের আশা জিইয়ে রেখে জোট-দরজা খুলে রাখেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রধান তথা মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনের কাছে 'অপমানিত' বর্ষীয়ান এই নেতা। ফলে চম্পাইয়ের রাজনৈতিক অভিমুখ কী হতে চলেছে, তা নিয়ে বিস্তর চর্চা চলেছে বিগত কয়েক দিনে।

গত বুধবারই সাংবাদিকদের চম্পাই বলেন, আমি রাজনৈতিক সন্ন্যাস নিচ্ছি না। আমি একটি দল গড়ছি, সেই দলকে শক্তিশালী করে তোলাই হবে আমার কাজ। তিনি দুঃখের সঙ্গে জানান, জেএমএমের কেউ আমার সঙ্গে যোগাযোগ করেননি। 

এসবের মধ্যেই ছ'জন বিধায়ককে সঙ্গে নিয়ে দিল্লি যান চম্পাই। যাওয়ার পথে কলকাতা ঘুরে যান, বৈঠক করেন শুভেন্দু অধিকারীর সঙ্গে। সে সময়ে জল্পনা তুঙ্গে উঠলেও, চম্পাই অবশ্য দাবি করেছিলেন, ‘ব্যক্তিগত’ কারণেই দিল্লি যাচ্ছেন।  এর পরেই পরিষ্কার হয়ে গেল, তাঁর বিজেপিতে যোগদান করার খবর।

এ বছর নভেম্বরে ঝাড়খণ্ড বিধানসভার ভোট। তার আগে স্বচ্ছ ভাবমূর্তির জেএমএম নেতা চম্পাই সরেনকে দলে টানতে মরিয়া ছিলই পদ্ম শিবির। কারণ আদিবাসীদের মধ্যে ব্যাপক প্রভাবশালী চম্পাই দল গঠনের সময় থেকে 'গুরুজি' শিবু সোরেনের ছায়াসঙ্গী ছিলেন। দলেও তাঁর অনুগামীর সংখ্যা নেহাত কম নয়। ফলে তাঁকে শিখণ্ডী খাড়া করে এই রাজ্যেও অপারেশন কমল চালাতে পারে বিজেপি। তেমনটা শেষমেশ ঘটেই গেল। এবার তাঁকে মুখ্যমন্ত্রী প্রার্থী করাও অসম্ভব নয় বলে মনে করছেন অনেকে।


```