Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

মা-বোনেদের সার্ভিক্যাল ক্যানসারের টিকা দেওয়ার ঘোষণা বাজেটে, কী এই ভ্যাকসিন, কারা বানিয়েছে

দেশের ৯ থেকে ১৪ বছর বয়সি মেয়েদের ক্যানসারের টিকা নিতে উৎসাহ দেওয়া হবে।

মা-বোনেদের সার্ভিক্যাল ক্যানসারের টিকা দেওয়ার ঘোষণা বাজেটে, কী এই ভ্যাকসিন, কারা বানিয়েছে

শেষ আপডেট: 1 February 2024 15:47

দ্য ওয়াল ব্যুরো: জরায়ুর একেবারে নীচের অংশকে বলে জরায়ুর মুখ বা সার্ভিক্স অব দ্য ইউটেরাস। এখানেই ক্যানসার হয়। একে সার্ভিকাল ক্যানসার (Cervical Cancer) বলে। এ দেশের মহিলাদের সব থেকে বেশি এই ক্যানসারই হয়। আর এই ক্যানসার আগাম বোঝা মুশকিল, ধরাও পড়ে দেরিতে। ফলে চিকিৎসা শুরু হতে দেরি হয়। সার্ভিক্যাল ক্যানসার ঠেকানোর মতো কোনও প্রতিষেধক এতদিন ছিল না। দেশে প্রথম এই ধরনের ক্যানসার রুখে দেওয়ার মতো ভ্যাকসিন তৈরি হয়েছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের অন্তর্বর্তী বাজেট ঘোষণাতেও উঠে এসেছে মেয়েদের সার্ভিক্যাল ক্যানসারের বিষয়টি। নির্মলা ঘোষণা করেছেন, দেশের ৯ থেকে ১৪ বছর বয়সি মেয়েদের ক্যানসারের টিকা নিতে উৎসাহ দেওয়া হবে। এখন জেনে নেওয়া দরকার, সার্ভিক্যাল বা জরায়ুমুখের ক্যানসারের ঝুঁকি কমাতে কী ধরনের ভ্যাকসিন দেশে তৈরি হয়েছে।

কী ধরনের টিকা তৈরি হয়েছে?

জরায়ুর নীচের অংশ যোনির সঙ্গে সংযুক্ত। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি)এখানেই সংক্রমণ তৈরি করে। যৌন সংসর্গের সময় এই সংক্রমণ ছড়াতে পারে। এইচপিভি ভাইরাস শরীরে প্রতিরোধ ক্ষমতাকে ভেঙে তছনছ করে দেয়। বহুদিন অবধি টিকে থাকতে পারে এই ভাইরাস। জরায়ুর কোষের অস্বাভাবিক বিভাজন ঘটিয়ে ক্যানসার তৈরি করতে পারে।

ভারতীয় মহিলাদের ১৬ শতাংশই জরায়ুর ক্যানসারে ভোগেন। স্তন ক্যানসারের পরে সবচেয়ে বেশি জরায়ুর ক্যানসারে ভোগেন ভারতের মা-বোনেরা। ১৫ বছরের পর থেকে ৩০ বছর অবধি মহিলাদের জরায়ু মুখের ক্যানসারের ঝুঁকি বেশি। ত্রিশের পরেও মহিলারা এই রোগ থেকে সম্পূর্ণ নিরাপদ নন। অনেকক্ষেত্রেই যোনিতে সংক্রমণ হলে, লজ্জা ও অস্বস্তির কারণে রোগ এড়িয়ে যান মহিলারা। ডাক্তারের কাছে যেতে দেরি হয়। ফলে চিকিৎসাও দেরিতে শুরু হয়। ক্যানসার তার অন্তিম পর্যায়ে পৌঁছে যায়।

জরায়ুমুখের ক্যানসার ঠেকাতে এইচপিভি ভ্যাকসিন তৈরি করেছে পুণের সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া। এই টিকার নাম কোয়াড্রিভ্যালেন্ট হিউম্যান প্যাপিলোমাভাইরাস (Quadrivalent Human Papillomavirus vaccine (qHPV)) । তিন পর্যায়ের ট্রায়ালের পরে এই টিকায় অনুমতি দিয়েছে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল।

সেরাম ইনস্টিটিউট ও কেন্দ্রীয় সরকারের নেতৃত্বীধান ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি যৌথ ভাবে এই টিকা তৈরি করেছে। ৯ থেকে ১৪ বছর বয়সি কিশোরীদের টিকাকরণ কর্মসূচীতে অন্তর্ভুক্ত করা হবে। সেরামের একজন শীর্ষ আধিকারিক প্রকাশ কুমার সিং বলছেন, CERVAVAC ভ্যাকসিন জরায়ুমুখের ক্যানসার সারাতে ১০০০ গুণ বেশি ভাল কাজ করবে। এই ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়াও কম বলে দাবি করেছেন সেরামের বিজ্ঞানীরা।

সেরামের কর্ণধার আদর পুনাওয়ালা বলছেন, এই টিকা বাজারে এলে বিদেশের উপর নির্ভরশীলতা অনেকটাই কমবে। এখন বাজারে যে ওষুধ পাওয়া যায়, তার দাম অনেক বেশি। ভারতে তৈরি টিকা বাজারে এলে দামও কমবে বলেই আশা।


```