Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!

সহজেই হ্যাক হচ্ছে আইফোন! সতর্কবার্তা কেন্দ্রের, কীভাবে আপনার অ্যাপেলের যন্ত্র বাঁচাবেন

কেন্দ্রের তরফে অ্যাপেলের যন্ত্র ব্যবহারকারীদের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।

সহজেই হ্যাক হচ্ছে আইফোন! সতর্কবার্তা কেন্দ্রের, কীভাবে আপনার অ্যাপেলের যন্ত্র বাঁচাবেন

শেষ আপডেট: 3 April 2024 16:01

দ্য ওয়াল ব্যুরো: আইফোন ব্যবহার করতে ভালোবাসেন? তাহলে মুহূর্তেই নি:স্ব হয়ে যেতে পারেন। শুনে খানিকটা অদ্ভূদ লাগলেও কেন্দ্রের তরফে অ্যাপেলের যন্ত্র ব্যবহারকারীদের জন্য যে এমনই বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।

আসলে অ্যাপেলের মোবাইল আইফোন,ম্যাকবুকে “রিমোট কোড এক্সেকিউশন ভালনারাবিলিটি” পাওয়া গিয়েছে। সহজ কথায় বলতে গেলে, হ্যাকাররা সহজেই অ্যাপেলের  যন্ত্র হ্যাক করে নিতে পারে। তাই আইফোন, আই প্যাড সহ অ্যাপেলের যে কোনও যন্ত্র ব্যবহারকারীদের সাবধান করেছে কেন্দ্রীয় সরকার। 

ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম বা সিইআরটি-ইন-এর তরফে অ্যাপেলের সমস্ত পণ্যের জন্য সতর্কতা জারি করা হয়েছে। যেখানে বলা হয়েছে, আইফোন, আইপ্যাড ব্যবহারকারীরা, যারা ১৭.৪.১ আইওএস বা আইপ্যাডওস ভার্সন ব্যবহার করেন, তাদের ফোন বা ডিভাইস সহজেই হ্যাক হয়ে যেতে পারে। আইফোন, আইপ্যাড ও ম্যাকবুক ছাড়াও যারা ভিশন প্রো হেডসেট ব্যবহার করেন, বিপদ রয়েছে তাঁদেরও। যে কোনও সময়ে সেই যন্ত্রটির সমস্ত তথ্যও নিজেদের কব্জায় করে নিতে পারে হ্যাকাররা।

আইফোন এক্সএস, আইপ্যাড প্রো ১২.৯ ইঞ্চি সেকেন্ড জেনারেশন, আইপ্যাড প্রো ১০.৫ ইঞ্চি ও আইপ্যাড প্রো ১১-র ফার্স্ট জেনারেশন, আইপ্যাড জেন ৬, আইপ্যাড মিনি ভার্সনে এই আইওএস সিস্টেম রয়েছে। এই ধরনের যন্ত্রগুলিতেই রিমোট ‘অ্যাক্সেস’ হ্যাকিংয়ের ঝুঁকি অনেক বেশি। সেক্ষেত্রে যারা আইফোন ৮, আইফোন ৮ প্লাস, আইফোন এক্স, আইপ্যাড জেন ৫, আইপ্যাড প্রো ব্যবহার করেন, তাদের ডিভাইসও হ্যাক হতে পারে।

 

বিশেষজ্ঞদের মতে, অ্যাপেলের সিকিউরিটি সিস্টেমেই কিছু খামতি রয়েছে। যার কারণে হ্যাকিংয়ের ঝুঁকি রয়েছে।

 তাহলে নিজের অ্যাপেলের যন্ত্রটিকে কীভাবে সুরক্ষিত রাখবেন?

  •  হ্যাকিং থেকে বাঁচতে অবশ্যই প্রথমে অ্যাপেল আইওএস এবং আইপ্যাড-ওস ডিভাইসের সফটওয়্যার আপডেট রাখতে হবে।
  • যে কোনও ক্ষেত্রে সন্দেহ হলেই আগে থেকে সচেতন হবে হবে।
  • কোনও নেটওয়ার্কে সংযোগের সময়ে, সেটি সুরক্ষিত কিনা নজরে রাখতে হবে।
  • নিরাপত্তার স্বার্থে ওপেন বা পাবলিক ওয়াই-ফাই নেটওয়ার্ক ব্যবহার না করাই উচিত।
  • অ্যাপেল অ্যাপ স্টোরের মতো প্ল্যাটফর্ম ছাড়া অন্য কোনও অ্যাপ বা সফটওয়্যার ডাউনলোড না করাই শ্রেয়।

প্রসঙ্গত, গত ২১ মার্চ ইডির হাতে গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী আরবিন্দ কেজরিওয়াল। দিন কয়েক আগে কেজরিওয়ালের আইফোন খুলে দেওয়ার 'বেসরকারি' অনুরোধ ফিরিয়ে দিয়েছে অ্যাপল সংস্থা। জানা গিয়েছে, এই প্রথম নয়, এর আগেও অ্যাপলের কাছে ফোন সংক্রান্ত তথ্য জানতে চেয়েছিল কেন্দ্রীয় সংস্থা। প্রতিবারই লিখিতভাবে কোনও সাহায্য চাওয়া হয়নি। 


```