.jpeg)
ফাইল ছবি।
শেষ আপডেট: 18 April 2025 13:50
দ্য ওয়াল ব্যুরো: গরিবদের সহায়তায় রেশনে (Ration) বিনামূল্যে খাদ্যশস্য দিচ্ছে কেন্দ্র। কিন্তু সেই সামগ্রী গ্রাহকদের কাছে সঠিকভাবে পৌঁছচ্ছে কি না, এ ব্যাপারে নিশ্চিত হতে রেশন কার্ডের সঙ্গে আধার (Aadhaar) সংযুক্তিকরণের কথা আগেই জানিয়েছিল কেন্দ্র।
এবার এই সংযুক্তিকরণের সমসীমা আরও বাড়াল কেন্দ্র। কেন্দ্রের খাদ্যমন্ত্রকের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে প্রতিটি রাজ্যকে জানানো হয়েছে যে , রেশন কার্ডের সঙ্গে আধার (Aadhaar) সংযুক্তিকরণের জন্য সময়সীমা আগামী ৩০ জুন পর্যন্ত বাড়াল।
খাদ্য মন্ত্রকের তরফে পরিষ্কারভাবে বলা হয়েছে, সংশ্লিষ্ট সময়সীমার মধ্যে আধার-রেশন কার্ডের সংযোগের কাজ শেষ করতে হবে।
প্রসঙ্গত, বিনামূল্যে খাদ্য সামগ্রী বণ্টনের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছিল। এরপরই সঠিক গ্রাহকের কাছে খাদ্য সামগ্রী পৌঁছছে কিনা এ বিষয়ে নিশ্চিত হতে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড সংযুক্তিকরণের নির্দেশ জারি করে কেন্দ্র। এই প্রক্রিয়া শুরু হয়েছিল ২০১৭ সালে। তারপর থেকে প্রায় ৮ বছর অতিক্রান্ত হতে চলল। এখনও ১০০ শতাংশ কাজ শেষ না হওয়ায় প্রশাসনের কাজের গতি নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন তোলা হচ্ছে।