Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

মহিলা কর্মীর পেনশন পেতে পারেন সন্তানও, ভোটের আগে যুগান্তকারী সিদ্ধান্ত কেন্দ্রের

পেনশন আইন সংশোধন করেছে কেন্দ্রের পেনশন ও পেনশন প্রাপকদের কল্যাণ সংক্রান্ত বিভাগ (ডিওপিপিডব্লিউ)।

মহিলা কর্মীর পেনশন পেতে পারেন সন্তানও, ভোটের আগে যুগান্তকারী সিদ্ধান্ত কেন্দ্রের

শেষ আপডেট: 30 January 2024 09:01

দ্য ওয়াল ব্যুরো: ফ্যামিলি পেনশন নিয়ে যুগান্তকারী সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। এবার কেন্দ্রীয় সরকারের অধীনে কর্মরত মহিলা কর্মচারীরা তাঁদের ছেলে ও মেয়েকে পারিবারিক পেনশনের জন্য নমিনি করে যেতে পারবেন। এ জন্য সংশ্লিষ্ট পেনশন আইন সংশোধন করেছে কেন্দ্রের পেনশন ও পেনশন প্রাপকদের কল্যাণ সংক্রান্ত বিভাগ (ডিওপিপিডব্লিউ)।

কেন্দ্রের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, কেন্দ্রীয় মহিলা কর্মীরা তাঁর মৃত্যুর পরে পারিবারিক পেনশনের টাকা পাওয়ার জন্য স্বামীর পরিবর্তে সন্তানকে বেছে নিতে পারবেন। কেন্দ্রের এই সিদ্ধান্ত অত্যন্ত প্রগতিশীল বলেই মনে করা হচ্ছে। আদালতে ডিভোর্সের মামলা চললে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ওই মহিলা কর্মী তাঁর পেনশনের নমিনির জায়গা থেকে স্বামীর নাম মুছে ফেলতে পারবেন। সেই জায়গায় ফ্যামিলি পেনশনের দাবিদার হিসেবে সন্তানের নাম যুক্ত করতে পারবেন।

কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, পেনশন সংক্রান্ত আইনে প্রয়োজনীয় সংশোধনী আনা হয়েছে। সেখানেই মহিলা কর্মীদের এই অনুমতি দেওয়া হচ্ছে যে তারা পেনশনের জন্য স্বামীর বদলে সন্তানকে মনোনীত করতে পারবেন। আরও বলা হয়েছে, মহিলা কর্মীর মৃত্যু হলে তাঁর পরিবারে যদি স্বামী ও প্রাপ্তবয়স্ক সন্তান থাকে, সে ক্ষেত্রেও সন্তান ফ্যামিলি পেনশনে অগ্রাধিকার পাবে।

সংশ্লিষ্ট পেনশন আইন অনুযায়ী, সরকারি পুরুষ বা মহিলা কর্মী/পেনশনভোগী মারা গেলে, তাঁর স্ত্রী অথবা স্বামী ওই পেনশন পাওয়ার প্রথম দাবিদার। সেই স্ত্রী বা স্বামী কোনও কারণে (যেমন, পুনর্বিবাহ) তা নেওয়ার অযোগ্য হলে বা মারা গেলে তবেই সন্তান সেই টাকা পান। নতুন ব্যবস্থায় কিছু পরিস্থিতিতে মহিলা কর্মী চাইলে স্বামীকে সেই অধিকার না-ও দিতে পারেন। পরিবর্তে লিখিত ভাবে জানিয়ে যেতে পারবেন সন্তানকে পারিবারিক পেনশন দেওয়ার কথা। স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা চললে কিংবা তাঁর বিরুদ্ধে গার্হস্থ হিংসা প্রতিরোধ, পণ নেওয়ার অপরাধ, ফৌজদারি আইনে মামলা করে থাকলে সেক্ষেত্রে মহিলা কর্মীরা এতে উপকৃত হবেন বলেই মনে করা হচ্ছে।


```