Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

কেন্দ্রীয় কর্মীদের জন্য সুখবর! দেওয়ালির আগেই ফের বাড়ছে ডিএ

বর্তমানে ৫০ শতাংশ ডিএ পেয়ে থাকেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। সেটা বাড়িয়ে ৫৩ শতাংশ হতে চলেছে।

কেন্দ্রীয় কর্মীদের জন্য সুখবর! দেওয়ালির আগেই ফের বাড়ছে ডিএ

দীপাবলি-কালীপুজোর আগে জুটতে চলেছে ৩ শতাংশ ডিএ।

শেষ আপডেট: 14 October 2024 17:03

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর আসতে চলেছে। দুর্গাপুজো-নবরাত্রি-দশেরার বেদম খরচের পর পকেট যখন হু-হু করছে, তখন দেওয়ালি-ধনতেরাসের আগেই কর্মচারীদের মুখে হাসি ফেরাতে চাইছে কেন্দ্র। সুখবরটি হল, কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ অর্থাৎ ডিয়ারনেস অ্যালাওয়েন্স বাড়তে চলেছে।

কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য দিওয়ালি বা দীপাবলি-কালীপুজোর আগে জুটতে চলেছে ৩ শতাংশ ডিএ। ৩১ অক্টোবর, দিওয়ালির আগেই সরকারিভাবে এই ঘোষণা হতে চলেছে। ৩ শতাংশ বৃদ্ধি ঘটলে কেন্দ্রীয় কর্মীদের ডিএ হবে ৫০ থেকে বেড়ে ৫৩ শতাংশ। কেন্দ্রীয় মন্ত্রিসভার আগামী বৈঠকে বিষয়টি চূড়ান্ত হবে বলে সূত্রে জানা গিয়েছে।

উল্লেখ্য, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্সের উপর নির্ভর করে ডিএ নির্ধারণ করা হয়ে থাকে। সহজ কথায়, বাজারদরের উপর নির্ভর করে এটা ঠিক হয়। বছরে দুবার খুচরো বাজারের দামের উপর মাপকাঠি নির্ভর করে। মুদ্রাস্ফীতির ফলে যখন খুচরো বাজারে জিনিসপত্রের দাম বেড়ে যায়, তখন কর্মীদের সুরাহা দিতে ডিএ বৃদ্ধি করা হয়। এতে ঘরে নিয়ে যাওয়া বেতনের পরিমাণ একঝটকায় বাড়ে।

বর্তমানে ৫০ শতাংশ ডিএ পেয়ে থাকেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। সেটা বাড়িয়ে ৫৩ শতাংশ হতে চলেছে। যা কার্যকর হবে চলতি বছরের ১ জুলাই থেকে। এতে কোটিরও বেশি কেন্দ্রীয় কর্মী ও পেনশনভোগীরা জুলাই, অগস্ট ও সেপ্টেম্বরের বকেয়া ডিএ পেয়ে যাবেন। 

প্রসঙ্গত, গতবছর কেন্দ্র উৎসবের মরসুমেই ডিএ বৃদ্ধি করেছিল। দশেরার আগে হিমাচল প্রদেশ সরকার প্রাক দেওয়ালি তোফা হিসেবে ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করে। 


```