Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

মিঠুনকে পদ্মভূষণ সম্মান দিল কেন্দ্র, বাংলা থেকে আর কে কে পাচ্ছেন পদ্ম সম্মান

অভিনেতা মিঠুন চক্রবর্তীকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করল কেন্দ্র। এছাড়াও বাংলা থেকে চারজনকে পদ্মশ্রী সম্মান দেওয়া হচ্ছে।

মিঠুনকে পদ্মভূষণ সম্মান দিল কেন্দ্র, বাংলা থেকে আর কে কে পাচ্ছেন পদ্ম সম্মান

শেষ আপডেট: 26 January 2024 00:53

দ্য ওয়াল ব্যুরো: অভিনেতা মিঠুন চক্রবর্তীকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করল কেন্দ্র। এছাড়াও বাংলা থেকে চারজনকে পদ্মশ্রী সম্মান দেওয়া হচ্ছে।

প্রতিবারই দেশের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বদের পদ্ম সম্মানে ভূষিত করে কেন্দ্র। এর মধ্যে রয়েছে পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী। বৃহস্পতিবার চলতি বছরের প্রাপকদের তালিকা প্রকাশ করেছে কেন্দ্র। সেই তালিকায় রয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী ছাড়়াও বাংলার বিশিষ্ট সঙ্গীত শিল্পী ঊষা উথুপও।

সর্বোচ্চ সম্মান পদ্মবিভূষণে ভূষিত করা হবে পাঁচজনকে। এরা হলেন দক্ষিণী অভিনেতা চিরঞ্জীবী, বেঙ্কাইয়া নাইডু, তামিলনাড়ুর বিজয়ন্তীমালা বালি, পদ্ম সুব্রহ্মনিয়ম এবং বিহারের সমাজকর্মী বিন্দেশ্বর পাঠক (মরণোত্তর)।

পদ্মশ্রী সম্মান প্রাপক ৩৪ জনের মধ্যে রয়েছেন চার জন বাঙালিও। এরা হলেন পুরুলিয়ার আদিবাসী পরিবেশকর্মী দুখু মাজি, বীরভূমের ভাদু শিল্পী রতন কাহার, কলকাতার মৃৎশিল্পী সনাতন রুদ্র পাল এবং পুরুলিয়ার ছৌ নাচের মুখোশ শিল্পী নেপালচন্দ্র সূত্রধর। তবে ২০২৩ সালের প্রয়াত হয়েছেন নেপাল। তিনি মরণোত্তর সম্মান পাবেন। 

দেশের মোট ১৭ জনকে দেওয়া হয়েছে দ্বিতীয় সর্বোচ্চ নাগরিকের সম্মান। যার পোশাকি নাম পদ্মভূষণ।

এই তালিকায় মিঠুন, ঊষা উথুপ ছা্ড়াও রয়েছেন গুজরাতের চিকিৎসক তেজস মধুসূদন পটেল, কেরলের ওলানচেরি রাজাগোপাল, মহারাষ্ট্রের দত্তত্রয় অম্বদাস মায়ালু ওরফে রাজদূত, লাদাখের তোগদান রিনপোচে (মরণোত্তর), মহারাষ্ট্রের পেয়ারেলাল শর্মা, বিহারের চন্দ্রেশ্বর প্রসাদ ঠাকুর, তামিলনাড়ুর বিজয়কান্ত (মরণোত্তর) এবং মহারাষ্ট্রের কুন্দন ব্যাস, কেরলের এম ফতিমা বিভী (মরণোত্তর), মহারাষ্ট্রের সাহিত্য সাংবাদিক হরমুসজি এন কামা, কর্নাটকের শিল্পপতি সীতারাম জিন্দল, মহারাষ্ট্রের চিকিৎসক অশ্বিনী বালচাঁদ মেহতা, মহারাষ্ট্রের রাম নায়েক।


এছাড়াও তাইওয়ানের বাসিন্দা  ফক্সকনের সিইও ইয়ুং লিউকেও এবারে পদ্মভূষণ সম্মান দিচ্ছে কেন্দ্র। 


```