Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

আত্মহত্যার তদন্তে দিল্লির বেকারি মালিকের সঙ্গে স্ত্রীর ঝগড়ার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে

অভিযোগ, বেঙ্গালুরুর তথ্যপ্রযুক্তি কর্মী অতুল সুভাষের মতো তিনিও তাঁর স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকের কাছে পদেপদে হেনস্তার শিকার হতেন।

আত্মহত্যার তদন্তে দিল্লির বেকারি মালিকের সঙ্গে স্ত্রীর ঝগড়ার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে

পুনীত খুরানা ও মনিকা।

শেষ আপডেট: 2 January 2025 14:52

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির বেকারি মালিক ৪০ বছর বয়সি পুনীত খুরানার মর্মান্তিক আত্মহত্যার পর একটি নতুন সিসিটিভি ফুটেজ সামনে এল। যেখানে তাঁকে এবং তাঁর স্ত্রীর মধ্যে ঝগড়া হতে দেখা গিয়েছে। ইংরেজি বর্ষবরণের রাতে কল্যাণ বিহার এলাকার মডেল টাউনে নিজের বাড়িতে আত্মহত্যা করেন খুরানা। অভিযোগ, বেঙ্গালুরুর তথ্যপ্রযুক্তি কর্মী অতুল সুভাষের মতো তিনিও তাঁর স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকের কাছে পদেপদে হেনস্তার শিকার হতেন।

খুরানার বাড়ির লোকও ছেলের বউ ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ জানিয়ে এই ঘটনার বিচার চেয়েছেন। পুলিশ খুরানার ফোন হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে। ভিডিওতে দেখা গিয়েছে, একটি খালি ঘরে তিনি ও তাঁর স্ত্রীর খুব জোরে কথা বলছেন। মুখোমুখি বসা অবস্থায় তাঁদের মধ্যে কঠিন কঠিন ভাষায় বাক্য বিনিময় চলছে। যেখানে পুনীতের স্ত্রী মনিকাকে বলতে শোনা যাচ্ছে, আমি তোমায় ১০ মিনিট সময় দিচ্ছি, ঠান্ডা মাথায় বসো। আমায় বলো তুমি কী করতে চাও, আমায় স্পষ্টভাবে সোজাসুজি জবাব দাও।

তর্কবিতর্কের মধ্যে মনিকা পাহওয়াকে বলতে শোনা যায়, এভাবে চলতে থাকায় তাঁর জীবনও নষ্ট হয়ে যাচ্ছে। এরপর তিনি হুমকি দিয়ে বলেন, পুনীতের আত্মীয়স্বজনদের ঠিকানা ও ফোন নম্বর তাঁর কাছে আছে। তিনি সব্বাইকে বলে দেবেন কী ঘটছে। এর জবাবে খুরানা বলেন, যে কোনও দিন। আরও একটি ভিডিওতে দেখা গিয়েছে, পুনীত তাঁর শ্বশুরকে বাড়ির জন্য ২ কোটি টাকা ট্রান্সফারের বিষয়ে কথা বলছেন। 

দিল্লির ফর গডস কেক নামে একটি বেকারির এক মালিক খুরানার শ্বশুর জগদীশ পাহওয়াকে বাড়ির জন্য ২ কোটি টাকা ট্রান্সফারের কথা বলতে শোনা গিয়েছে। খুরানার পরিবারের দাবি, তাঁদের কাছে এরকম অসংখ্য ভিডিও ও অডিও ক্লিপ রয়েছে। যা পুলিশের হাতে তুলে দিয়ে তাঁরা অভিযোগের সপক্ষে যুক্তি দেখাতে পারেন। মায়ের দাবি, ওদের পরিবার বিভিন্নভাবে আমার ছেলের উপর মানসিক চাপ চালিয়ে যাচ্ছিল।


```