Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

পড়ুয়ারা ডায়াবেটিস, ওবেসিটির শিকার! খাবারে চিনির পরিমাণ নিয়ে সচেতন করতে নির্দেশ দিল CBSE

বোর্ডের চিন্তার কারণ টাইপ ২ ডায়াবেটিস, যা আগে মূলত প্রাপ্তবয়স্কদের মধ্যে দেখা যেত। এখন সেটি অল্প বয়সিদের মধ্যেও বাড়ছে। 

পড়ুয়ারা ডায়াবেটিস, ওবেসিটির শিকার! খাবারে চিনির পরিমাণ নিয়ে সচেতন করতে নির্দেশ দিল CBSE

প্রতীকী ছবি

শেষ আপডেট: 18 May 2025 23:12

দ্য ওয়াল ব্যুরো: ভারতজুড়ে শিশুদের মধ্যে টাইপ ২ ডায়াবেটিস (Type 2 Diabetes) এবং ওজন বেড়ে যাওয়ার (Obesity) সমস্যায় উদ্বেগ প্রকাশ করেছে সিবিএসসি (CBSE-Central Board of Secondary Education)। সেইসঙ্গে, এই সমস্যা আটকাতে একটি নতুন পদক্ষেপ নিয়েছে বোর্ড। সমস্ত সিবিএসই অনুমোদিত স্কুলে 'সুগার বোর্ড' বাধ্যতামূলক করা হয়েছে, যা পড়ুয়াদের মধ্যে অতিরিক্ত চিনি খাওয়ার ক্ষতিকর দিকগুলি (side effects of excess sugar consumption) তুলে ধরবে।

১৪ মে সিবিএসসি-র (CBSE) অ্যাকাডেমিক ডিরেক্টর ড. প্রজ্ঞা এম. সিং সমস্ত স্কুলের প্রধান শিক্ষকদের উদ্দেশে পাঠানো চিঠিতে বলেন, ‘সুগার বোর্ড-এর মাধ্যমে পড়ুয়াদেরদের চিনি খাওয়ার বিষয়ে সচেতন করা হবে। এর মাধ্যমে জানানো হবে প্রতিদিন কতটা চিনি খাওয়া উচিত, জনপ্রিয় খাবারগুলিতে চিনির পরিমাণ কতটা থাকে, অতিরিক্ত চিনি খাওয়ার কী কী ঝুঁকি রয়েছে এবং এর স্বাস্থ্যকর বিকল্পই বা কী হতে পারে।’

এই উদ্যোগের লক্ষ্য শিক্ষার্থীদের মধ্যে সচেতন এক খাদ্যাভ্যাস গড়ে তোলা এবং দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের খেয়াল রাখার বার্তা দেওয়া। বোর্ড স্কুলগুলিকে আগামী ১৫ জুলাইয়ের মধ্যে তাদের গ্রহণ করা যাবতীয় পদক্ষেপের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

টাইপ ১ ও টাইপ ২ ডায়াবেটিস নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে দেশজুড়ে। ২০২৩ সালে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন (NCPCR) সিবিএসই-কে চিঠি দিয়ে টাইপ ১ ডায়াবেটিস আক্রান্ত পড়ুয়াদেরদের সঠিক যত্ন নেওয়ার অনুরোধ জানায়। এরপরেই পরীক্ষায় ইনসুলিন পাম্প ও গ্লুকোমিটার নিয়ে ঢোকার অনুমতি দেয় বোর্ড।

টাইপ ২ ডায়াবেটিস আগে মূলত প্রাপ্তবয়স্কদের মধ্যে দেখা যেত, এখন সেটি অল্প বয়সিদের মধ্যেও বাড়ছে। বোর্ড জানিয়েছে, অধিকাংশ ক্ষেত্রে স্কুল ক্যাম্পাসের আশপাশে সহজলভ্য চিনিযুক্ত পানীয় ও জাঙ্ক ফুড এই সমস্যার মূল কারণ।

এক চিঠিতে বোর্ড উল্লেখ করে, ৪-১০ বছর বয়সি বাচ্চাদের দৈনিক ক্যালোরির ১৩ শতাংশ এবং ১১-১৮ বছর বয়সিদের ১৫ শতাংশ আসে শুধু চিনি থেকে- যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সুপারিশকৃত ৫ শতাংশ সীমারও অনেক বেশি।

২০২০ সালে FSSAI স্কুলের ৫০ মিটারের মধ্যে জাঙ্ক ফুড বিক্রি নিষিদ্ধ করে। WHO-এর ২০২৪ সালের রিপোর্ট অনুযায়ী, বিশ্বব্যাপী ৫ বছরের নিচে প্রায় ৩.৫ কোটি শিশু অতিরিক্ত ওজনের সমস্যায় ভুগছে।


```