Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

নেটের প্রশ্নপত্র ফাঁসের তদন্তে গিয়ে বিহারে সিবিআইয়ের উপর হামলা, গাড়ি ভাঙচুর, গ্রেফতার ৪

ইউজিসি নেটের প্রশ্নফাঁস কাণ্ডে তল্লাশি করতে রবিবার বিহারে যায় কেন্দ্রীয় এজেন্সি।

নেটের প্রশ্নপত্র ফাঁসের তদন্তে গিয়ে বিহারে সিবিআইয়ের উপর হামলা, গাড়ি ভাঙচুর, গ্রেফতার ৪

নেট কাণ্ডের তদন্তে গিয়ে সিবিআইয়ের উপর হামলা

শেষ আপডেট: 23 June 2024 20:26

দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে সাড়া ফেলে দেওয়া নেট কেলেঙ্কারির তদন্তে গিয়ে আক্রান্ত হল সিবিআই। ইউজিসি নেটের প্রশ্নফাঁস কাণ্ডে তল্লাশি করতে রবিবার বিহারে যায় কেন্দ্রীয় এজেন্সি। সেখানেই তদন্তকারীদের উপর হামলার অভিযোগ উঠেছে। এখনও পর্যন্ত এই ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। 

এদিন বিহারের নওয়াদা জেলার রাজৌলি এলাকায় নেটের প্রশ্ন ফাঁসের তদন্তে গিয়েছিল সিবিআই। অভিযোগ, সেখানেই সিবিআইয়ের আধিকারিকদের হামলার মুখে পড়তে হয়। প্রায় ২০০-৩০০ জন গ্রামবাসী সিবিআই আধিকারিকদের ঘিরে ধরেন। ভাঙুচুর করা হয় তাঁদের গাড়ি। এই ঘটনায় শোরগোল শুরু হয়েছে। 

গত মঙ্গলবার ইউজিসি নেট পরীক্ষা হয়েছিল। কিন্তু প্রশ্নফাঁসের অভিযোগে পরদিন বুধবারই পরীক্ষাটি বাতিল করা হয়। নেটে অনিয়ম সংক্রান্ত তদন্তের ভার সিবিআইকে দেওয়ার সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রক। আর এই ঘটনায় এক মোবাইল টাওয়ার লোকেশনের সূত্র ধরে রবিবার বিহারের নওয়াদা জেলার রজৌলিতে যান তদন্তকারী আধিকারিকরা। সেখানে কাসিয়াড়ি গ্রামে আধিকারিকরা তল্লাশি অভিযান শুরু করলে তাঁদের উপর হামলা চালায় গ্রামবাসীরা। 

স্থানীয় সূত্রের খবর, প্রথমে বচসা-গালিগালাজ, তারপর সেখান থেকে ধাক্কাধাক্কি, এমনকি তদন্তকারীদের শার্ট ছিড়ে ফেলারও অভিযোগ ওঠে ওই গ্রামবাসীদের বিরুদ্ধে। সিবিআই আধিকারিকদের সঙ্গে আসা গাড়ির এক চালককে মারধর করা হয়। পরে রাজৌলি থানায় খবর দিয়ে অতিরিক্ত পুলিশ বাহিনী আনানো হয়। তারপর কোনও মতে গ্রাম থেকে বেরোতে পারেন সিবিআই আধিকারিকরা। 

গ্রামের বাসিন্দাদের দাবি, ভুয়ো অফিসার ভেবেই সিবিআই আধিকারিকদের উপর হামলা চলে। কিন্তু অভিযোগ উঠেছে, সিবিআই আধিকারিকরা নিজেদের পরিচয়পত্র দেখানোর পরও তাঁদের উপর হামলা হয়। 'নকল পুলিশ' গুজব তুলে গ্রামবাসীদের জমায়েত করা হয়েছিল। গোটা ঘটনা ' ষড়যন্ত্র' বলে মনে করছেন তদন্তকারীরা। 

এর আগে, গত জানুয়ারিতে সন্দেশখালিতে রেশন দুর্নীতির তদন্তে এসে ইডি আধিকারিকদের উপর হামলার অভিযোগ ওঠে। এবার এনডিএ শাসিত বিহারে আর এক কেন্দ্রীয় সংস্থা সিবিআইয়ের উপর হামলার অভিযোগ উঠল।


```