Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

নিট-ইউজি প্রশ্নফাঁস কাণ্ডে প্রধান অভিযুক্ত সঞ্জীব মুখিয়ার ভাইপোকে গ্রেফতার করল সিবিআই

বৃহস্পতিবার পাটনা থেকে রকিকে পাকড়াও করেন তদন্তকারীরা। সিবিআইয়ের দাবি, সঞ্জীবের পাশাপাশি রকিও প্রশ্নফাঁস কাণ্ডের অন্যতম অভিযুক্ত। 

নিট-ইউজি প্রশ্নফাঁস কাণ্ডে প্রধান অভিযুক্ত সঞ্জীব মুখিয়ার ভাইপোকে গ্রেফতার করল সিবিআই

রাকেশ রঞ্জন ওরফে রকি।

শেষ আপডেট: 11 July 2024 20:10

দ্য ওয়াল ব্যুরো: নিট-ইউজি প্রশ্ন ফাঁস কাণ্ডে প্রধান অভিযুক্ত সঞ্জীব মুখিয়ার ভাইপো রাকেশ রঞ্জন ওরফে রকিকে গ্রেফতার করল সিবিআই। বৃহস্পতিবার পাটনা থেকে রকিকে পাকড়াও করেন তদন্তকারীরা। সিবিআইয়ের দাবি, সঞ্জীবের পাশাপাশি রকিও প্রশ্নফাঁস কাণ্ডের অন্যতম অভিযুক্ত। 

ধৃতকে এদিন আদালতে তোলা হলে বিচারক ১০ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছেন। রকির খোঁজে পাটনা এবং কলকাতার কিছু এলাকায় গত কয়েকদিন ধরে তল্লাশি অভিযান চালাচ্ছিলেন তদন্তকারীরা। সেই সূত্রেই এদিন পাটনার একটি জায়গা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। 

এর আগে প্রশ্ন ফাঁস কাণ্ডে ঝাড়খণ্ডের হাজারিবাগের একটি স্কুলের প্রিন্সিপাল এবং ভাইস-প্রিন্সিপাল-সহ আটজন অভিযুক্তকে গ্রেফতার করেছে সিবিআই। 

সূত্রের খবর, রাকেশ রঞ্জন ওরফে রকি ঝাড়খণ্ডের রাঁচিতে একটি হোটেল চালাতেন। সিবিআইয়ের দাবি, রকিই নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁস করেছিল এবং মোটা অর্থের বিনিময়ে একজনের মাধ্যমে সেই প্রশ্নপত্র বিভিন্ন পরীক্ষার্থীর কাছে পাঠানোর ব্যবস্থা করেছিল।

তদন্তে নেমে প্রশ্নফাঁস কাণ্ডে এখনও পর্যন্ত ৬টি এফআইআর নথিভুক্ত করেছে সিবিআই। বিহার, পশ্চিমবঙ্গের পাশা্পাশি তল্লাশি অভিযান চালানো হচ্ছে গুজরাট, রাজস্থান এবং মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায়।


```