Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

এক মাসে দানে এল প্রায় ৪ কোটি, ঝরে পড়ল সোনা-রুপো, কর্নাটকের এই মঠ ভাইরাল নেটপাড়ায়

শেষ কয়েকদিনে প্রচুর লোক জড়ো হয়েছিলেন এই মঠে। গিজগিজ করছিল এলাকা। 

এক মাসে দানে এল প্রায় ৪ কোটি, ঝরে পড়ল সোনা-রুপো, কর্নাটকের এই মঠ ভাইরাল নেটপাড়ায়

দান সামগ্রী গোনার সময় সেবাইতরা

শেষ আপডেট: 23 March 2025 18:30

দ্য ওয়াল ব্যুরো: মন্দিরে প্রণামী বাক্সে দান বা মানসিক পূরণের পর ভগবানকে কিছু দান করা, খুবই স্বাভাবিক ঘটনা। এদেশে এমন উদাহরণ প্রচুর। দানে পাওয়া জিনিসপত্র একত্র করলে প্রায় সব মন্দিরের আয় আকাশছোঁয়া। কিন্তু মাত্র এক মাসে প্রায় চার কোটি টাকা দান হিসেবে পাওয়া বিরলই বটে। এই ঘটনা আমাদেরই দেশের। নগদ কোটি টাকার সঙ্গে মিলেছে ৩২ গ্রাম সোনা ও কেজি কেজি রুপোও। 

কর্নাটকের রাঘবেন্দ্র স্বামী মঠ। রয়েছে রায়চুরে। সম্প্রতি প্রায় এক মাস ধরে রাঘবেন্দ্র স্বামীর জন্মবার্ষিকী উদযাপিত হয়। সেখানেই মাত্র এই কদিনে মোট ৩,৪৮,৬৯,৬২১ টাকা নগদ দান হিসেবে পেয়েছে কর্তৃপক্ষ। দান সামগ্রী গুনতে গিয়ে লাইন দিয়ে বসতে হয়েছে মঠের সেবাইতদের। সেই ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। কর্তৃপক্ষ জানিয়েছে, শুধু এই সব নয়, এর সঙ্গে অন্যান্য সামগ্রীও পাওয়া গেছে। 

শেষ কয়েকদিনে প্রচুর লোক জড়ো হয়েছিলেন এই মঠে। গিজগিজ করছিল এলাকা। 

গত বছর ভারতে এসে এই মঠ পরিদর্শন করেছিলেন ব্রিটেনের প্রাক ঋষি সুনক ও তাঁর স্ত্রী অক্ষতা মূর্তি। তাঁদের সঙ্গে ছিলেন ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি এবং রাজ্যসভার সাংসদ সুধা মূর্তি। গোটা পরিবারকে মঠে আরতি করতে দেখা গিয়েছিল।


```