Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

দিল্লি ভোটের আগে বিপাকে রাহুল! ‘রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই’ নিয়ে মুখ খুলতেই দায়ের এফআইআর

ভারতীয় ন্যায় সংহিতার ১৫২ ও ১৯৭(১)ডি ধারায় অভিযোগ দায়ের হয়েছে।

দিল্লি ভোটের আগে বিপাকে রাহুল! ‘রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই’ নিয়ে মুখ খুলতেই দায়ের এফআইআর

প্রতীকী চিত্র

শেষ আপডেট: 19 January 2025 20:01

দ্য ওয়াল ব্যুরো: খারাপ সময় যেন কিছুতেই পিছু ছাড়ছে না রাহুল গান্ধীর। ফের লোকসভার বিরোধী দলনেতার বিরুদ্ধে দায়ের হল এফআইআর। এবার ‘রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই’ করার মন্তব্য নিয়ে তাঁর বিরুদ্ধে অসমের গুয়াহাটিতে এফআইআর দায়ের হয়েছে বলে খবর।

জানা গেছে, ভারতীয় ন্যায় সংহিতার ১৫২ ও ১৯৭(১)ডি ধারায় অভিযোগ দায়ের হয়েছে। রবিবার গুয়াহাটিতে পান বাজার থানায় সনিইয়া তনয়ের নামে দায়ের হয়েছে অভিযোগ। মূলত, ভারতের সার্বভৌমত্ব, অখণ্ডতা, একতা নষ্ট হবে এমন কোনও মন্তব্য করলে এই ধারাগুলি দেওয়া হয়।

বুধবারই দিল্লিতে কংগ্রেসের নতুন কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে রাহুল গান্ধী বলেছিলেন, “আপনারা একেবারেই ভাববেন না যে আমরা ন্যায্য লড়াই লড়ছি। এখানে কোনও নিরপেক্ষতা নেই। আমাদের দেশের সব সংস্থাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এখন আমরা বিজেপি, আরএসএস এবং রাষ্ট্রের বিরুদ্ধে লড়ছি।

রাহুলের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করে পাল্টা আক্রমণ করেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তাঁর অভিযোগ, একের পর এক নির্বাচনে পরাজয়ের ফলে হতাশা থেকে রাহুল এমন মন্তব্য করেছেন। গণতান্ত্রিকভাবে মানুষের আস্থা অর্জন করতে পারছেন না উনি। তাই কেন্দ্রীয় সরকার ও দেশের বিরুদ্ধে উস্কানি দিচ্ছেন।

মনজিৎ চেটিয়া নামে এক অভিযোগকারী অভিযোগপত্রে লিখেছেন, বাক স্বাধীনতার সীমা ছাড়িয়ে গিয়েছেন রাহুল গান্ধী। লোকসভার বিরোধী দলনেতার বক্তব্য জাতীয় সুরক্ষার ক্ষেত্রে বিপজ্জনক। তাই দ্রুত তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।


```